Kolkata Police Recruitment | কলকাতা পুলিশের ১২ হাজার শূন্যপদে নিয়োগ শুরুর পথে রাজ্য

Published By: Debasish Ghosh | Published On:
Share:

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি রাজ্যের কর্মসংস্থান সম্পর্কিত বেশ কিছু বিষয় তুলে ধরেন। সেদিন মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দেন তিন মাসের মধ্যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই জোর তোড়জোড় শুরু হয়েছে রাজ্য পুলিশের অন্দরে। সূত্রের খবর, অতি শীঘ্রই কলকাতা পুলিশের বেশ কিছু শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে।

অনেকদিন ধরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদের নিয়োগ আটকে রয়েছে। যার দরুণ দিনকে দিন বাড়ছে শূন্যপদের সংখ্যা। ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবলের সংখ্যা কমছে ক্রমাগত। এহেন পরিস্থিতিতে পুলিশে নিয়োগ শুরুর প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা পুলিশে অনুমোদিত পদের সংখ্যা ৩৫ হাজার ৬০৯ টি। যার মধ্যে ২৩ হাজার ২৬৮ জন বিভিন্ন পদে কর্মরত। বাকি রয়ে গিয়েছে ১২ হাজার ৩৪১ টি শূন্যপদ। আর এই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে শীঘ্রই।

আরও পড়ুনঃ মে মাসের সমস্ত চাকরির খবর

সূত্রের খবর, কলকাতা পুলিশের বিভিন্ন পদে শূন্যপদের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। রিপোর্ট বলছে, পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্যপদ প্রায় ৫৯৩ টি, সার্জেন্ট পদে ৫৯২ টি, কনস্টেবল পদে ৮৬৫৬ টি আর অন্যান্য মিলিয়ে আরও ২৫০০ টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে, নিয়োগের অপেক্ষায় রয়েছেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী। অতএব এই নিয়োগ শুরুর বার্তায় নিঃসন্দেহে খুশি রাজ্যের চাকরিপ্রার্থীরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা