কলকাতা বন্দরের দপ্তরে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা; কলকাতা ডক সিস্টেম সংস্থার পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Office Assistant
মোট শূন্যপদ— ৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— সরকারি বা সরকার স্বীকৃত যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম স্নাতক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেবন। এরই পাশাপাশি সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে টাইপিং দক্ষতার সার্টিফিকেট থাকা আবশ্যক। সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞাতা থাকলে অগ্রাধিকার পাবেন চাকরিপ্রার্থীরা।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রত্যেক প্রার্থীকে মাসিক ২৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— ১ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের সরকারী হাসপাতালে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে আবেদনপত্র দেওয়া হয়েছে। উক্ত আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র সহ সচিত্র পরিচয়পত্রের মত প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— 15/1, Strand Rd, Fairley Place, B.B.D. Bagh, Kolkata, West Bengal 700001

আবেদনের শেষ তারিখ— ১৫ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন