কোটাক কন্যা স্কলারশিপ 2026 | Kotak Kanya Scholarship Apply Online

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ হল ‘কোটাক কন্যা স্কলারশিপ।’ কোটাক মাহিন্দ্রা গ্রুপের এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতিবছরই লক্ষ লক্ষ দরিদ্র মেধাবী পড়ুয়াকে উচ্চশিক্ষা চালানোর খরচ দেওয়া হয়। সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পাওয়া যায় এখানে আবেদন করলে। বর্তমান শিক্ষাবর্ষের যে সমস্ত উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদন করতে চান তাদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র, আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।

কোটাক কন্যা স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম কোটাক কন্যা স্কলারশিপ।
স্কলারশিপ এর ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা কোটাক মাহিন্দ্রা গ্রুপ।
বৃত্তির পরিমাণ  ১.৫ লক্ষ টাকা।
যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইট www.kotakeducation.org।
আবেদনের সময়সীমা নিচে উল্লেখ করা আছে।

স্কলারশিপের পরিমাণ

কোটাক কন্যা স্কলারশিপে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। এই টাকা কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতি বছর ভাগে ভাগে প্রদান করা হয়। টিউশন ফি, হোস্টেল ফি এবং পড়াশোনার আনুষঙ্গিক খরচের জন্য এই টাকা ব্যবহার করা যাবে।

---Advertisement---

কোটাক কন্যা স্কলারশিপ যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
১. শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্য।
২. আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. উচ্চমাধ্যমিকের পর ছাত্রীকে নামী প্রতিষ্ঠান থেকে কোনো প্রফেশনাল কোর্সে (যেমন- বিই/বিটেক, এমবিবিএস, এলএলবি, আর্কিটেকচার, ডিজাইন ইত্যাদি) ভর্তি হতে হবে।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।

আরও পড়ুনঃ PNB Housing Finance Scholarship 2026: নবম পাস হলেই আবেদন করুন।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদন করার সময় নিচে দেওয়া নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে:

  • আধার কার্ড।
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র।
  • পরিবারের বার্ষিক আয়ের ইনকাম সার্টিফিকেট (বিডিও স্বীকৃত)।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
  • নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  • বাবা বা মায়ের মৃত্যু হয়ে থাকলে তার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।

নির্বাচন পদ্ধতি

কোটাক কন্যা স্কলারশিপে প্রার্থী নির্বাচন করা হয় মূলত মেধা এবং আর্থিক অবস্থার ভিত্তিতে।
১. প্রথমে আবেদনপত্রগুলি স্ক্রিনিং করা হয়।
২. এরপর প্রাথমিক তালিকাভুক্ত প্রার্থীদের দুই রাউন্ডের ইন্টারভিউ নেওয়া হয়।
৩. ইন্টারভিউয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং সরাসরি ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।

কোটাক কন্যা স্কলারশিপ আবেদন পদ্ধতি

এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, নিচে ধাপে ধাপে সেই পদ্ধতি দেওয়া হলো:
১. প্রথমে www.kotakeducation.org বা ‘Buddy4Study’ পোর্টালে যেতে হবে।
২. ‘Kotak Kanya Scholarship’ লিঙ্কে ক্লিক করে নাম রেজিস্টার করতে হবে।
৩. প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
৪. উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র আপলোড করতে হবে।
৫. সবশেষে ফর্মটি প্রিভিউ করে সাবমিট করতে হবে।

---Advertisement---

আবেদনের সময়সীমা

কোটাক কন্যা স্কলারশিপের আবেদন পোর্টাল বছরের নির্দিষ্ট সময়ে খোলা হয় এবং নির্ধারিত সংখ্যক আবেদন জমা পড়ার পর বন্ধ করে দেওয়া হয়। তাই দেরি না করে দ্রুত আবেদন করে দেওয়াই ভালো। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

কোটাক কন্যা স্কলারশিপ হেল্পলাইন

  • ফোন নম্বর (Helpline Number): 011-430-92248। এক্সটেনশন: ২৬২। (সোমবার থেকে শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যোগাযোগ করুন)
  • ইমেল আইডি (Email Address): kotak-kanya-scholarship@buddy4study.com
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা PM Internship Scheme 2026: কেন্দ্রীয় সরকার দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ৫ হাজার টাকা স্টাইপেন্ড NISER সামার ইন্টার্নশিপ 2026 | NISER Summer Internship 2026 Application Process নবম শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন দেখে নিন হিন্দি স্কলারশিপ 2026 | Hindi Scholarship Scheme West Bengal