উচ্চ মাধ্যমিক পাশে মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ! আবেদন করতে কী কী লাগবে?

Published By: Priyanka Sen | Published On:
Share:

এইবার উচ্চ মাধ্যমিক পাশ মেয়েদের জন্য দুর্দান্ত স্কলারশিপ নিয়ে এল কোটাক মাহিন্দ্রা।‌ এই স্কলারশিপে আবেদনের পদ্ধতি এবং আবেদন করতে কী কী ডকুমেন্ট ও যোগ্যতা প্রয়োজন জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৪-২৫

শিক্ষাগত যোগ্যতা

১। ভারত জুড়ে যত মেধাবী ছাত্রী আছেন, যারা এমবিবিএস, এলএলবি, বি ফার্মাসি, ল, নার্সিং ইত্যাদি প্রফেশনাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা সকলেই এই স্কলারশিপ পাবেন।

২। ছাত্রীদের অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ৭৫ শতাংশ নাম্বার পেতে হবে।

৩। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই ৬ লাখের কম হতে হবে।

৪। মেধাবী সেই সকল ছাত্রীগুলিই আবেদন করতে পারবেন যারা ২০২৪ সালে প্রথমবর্ষে পড়ছেন।

বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪, অনলাইনে ফর্ম ফিলাপ শুরু

স্কলারশিপের পরিমাণ- বছরে ১.৫ লাখ টাকা দেওয়া হবে যতদিন না পর্যন্ত তাদের প্রফেশনাল গ্রাজুয়েশন কোর্স অথবা ডিগ্রি শেষ হয়‌।

আবেদন করার পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। প্রথমে buddy4study তে একটি রেজিস্টার আইডি দিয়ে ওপেন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পেজে চলে যান। এরপর কোটাক কন্যা স্কলারশিপ থেকে অ্যাপ্লিকেশন ট্রেনিং এবং স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন, যাবতীয় তথ্য দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করুন এবং তারপর প্রিভিউয়ে ক্লিক করুন। এরপর যাবতীয় তথ্য ফিলাপ হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করুন। তবে কোটাক মাহিন্দ্রা গ্রুপের কর্মচারীদের সন্তানরা এইক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

আবেদন করার শেষ তারিখ- ২০/১২/২০২৪।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার কবে থেকে পড়ুয়ারা হাতে পাবে জেনে নিন

প্রয়োজনীয় ডকুমেন্ট- এই স্কলারশিপে আবেদন করবার জন্য উচ্চমাধ্যমিক পাশের রেজাল্ট, বাবা-মায়ের রোজগারের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফটোগ্রাফ অফ দ্যা হাউজ, কলেজ এন্ট্রান্স এক্সামিনেশনের স্কোর কার্ড ইত্যাদি লাগবে। বিশদ জানতে Kotak kanya scholarship 2024-25 এর অফিসিয়াল সাইটে যেতে পারেন।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026 | NIDM Internship Program 2026 Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা