Kotak Suraksha Scholarship 2025: প্রতিবন্ধী পড়ুয়াদের বার্ষিক ১ লক্ষ টাকা স্কলারশিপ পাওয়ার সুযোগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

Kotak Securities এর পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে স্কলারশিপ প্রকল্প নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্রছাত্রীরা এক লক্ষ টাকা পর্যন্ত মেধাবৃত্তি পেতে সক্ষম হবেন। ছাত্রছাত্রীরা এখন থেকেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। প্রকল্পের নাম, উদ্দেশ্য, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং স্কলারশিপের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানো হলো আজকের প্রতিবেদনের মাধ্যমে।

স্কলারশিপের নাম- কোটাক সুরক্ষা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫

স্কলারশিপের উদ্দেশ্য-
শিশু থেকে যুবক যুবতী হয়ে ওঠার যাত্রায় সবথেকে বড় অবদান থাকে শিক্ষার। জন্মের পর থেকেই মানুষের এই শিক্ষা গ্রহণ শুরু হয়ে যায়, যা পরবর্তী সময়ে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে চাকরির জগতে ঢুকতে সহায়তা করে থাকে। তবে সমাজে এমন অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, যাদের ক্ষেত্রে ইচ্ছা থাকলেও উচ্চশিক্ষা সম্ভব হয় না। এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের মধ্যে অন্যতম হল শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী। অনেক সময়েই শারীরিক অক্ষমতা এবং অর্থনৈতিক বিভিন্ন সমস্যা এই বিশেষ ছাত্রছাত্রীদের লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কোটাক সিকিউরিটিজ এর পক্ষ থেকে এই সমস্ত শারীরিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হলো।

স্কলারশিপে টাকার পরিমাণ- দেশের প্রতিবন্ধী ছাত্র- ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্নপূরণের জন্য এই প্রকল্পের মাধ্যমে বছরে ১ লক্ষ টাকা স্কলারশিপ দেবে কোটাক সিকিউরিটিজ লিমিটেড।

আরও পড়ুনঃ টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৫, মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ

আবেদনের যোগ্যতা-
১) দেশের প্রতিবন্ধী (PWD) ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।

২) এক্ষেত্রে আবেদনকারীদের উচ্চ শিক্ষা অর্থাৎ কলেজের লেখাপড়ার জন্য প্রকল্পটি শুরু করা হয়েছে। সেই কারণে ছাত্র-ছাত্রীরা কলেজের স্নাতক ডিগ্রীতে পাঠরত হয়ে থাকলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

৩) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৩,২০,০০০/- টাকার মধ্যে হতে হবে।

৪) এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

আবেদন পদ্ধতি-
১) প্রতিটি আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। Kotak Suraksha Scholarship Program 2024-25 -এর আবেদন প্রক্রিয়া পরিচালনা করছে buddy4study নামক সংস্থা। www.buddy4study.com ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে নিন।
২) এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দিন।
৩) আবেদনপত্র পূরণ এবং নথিপত্র আপলোড হয়ে গেলে সমস্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নিয়ে আবেদন পত্রটি আরো একবার মিলিয়ে নিন।
৪) সবশেষে আবেদনটি জমা করে দিন। অনলাইনে আবেদন চলবে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপের খবর 

প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারী আধার কার্ড
২) পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
৩) কলেজে ভর্তি হওয়ার রশিদ
৪) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
৫) প্রতিবন্ধী সার্টিফিকেট
৬) ব্যাংক একাউন্টের যাবতীয় তথ্য
৭) আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি

Apply Now Online

আরও পড়ুন

IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026 | NIDM Internship Program 2026 Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা