KP Constable Main Practice Set 2023 | কলকাতা পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট ২

Published By: Debasish Ghosh | Published On:
Share:

KP Constable Main Practice Set 2023: কলকাতা পুলিশের তরফে কনস্টেবল নিয়োগ ২০২২ -এর মেন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত KP Constable Main Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

KP Constable Main Practice Set

KP Constable Main পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত KP Constable Main Practice Set পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

KP Constable Main Practice Set in Bengali

KP Constable Main পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

KP Constable Main Practice Set 2

1. হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন?
[A] রাষ্ট্রপতি
[B] মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল
[C] ভারতের প্রধান বিচারপতির সুপারিশের রাষ্ট্রপতি
[D] সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক

উঃ সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক

2. বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে যে স্তর থাকে, সেগুলি হল—
[A] গ্রাম, ব্লক ও জেলা
[B] গ্রাম, জেলা ও রাজ্য
[C] গ্রাম, মন্ডল, জেলা ও রাজ্য
[D] মন্ডল ও জেলা

উঃ গ্রাম, ব্লক ও জেলা

3. সিমেন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকারী ভারতীয় রাজ্য হল—
[A] রাজস্থান
[B] তামিলনাড়ু
[C] বিহার
[D] কোনোটিই নয়

উঃ রাজস্থান

4. নীচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের একটি উৎস নয়?
[A] আয়কর
[B] কর্পোরেট কর
[C] কৃষি আয়ের ওপর কর
[D] আবগারি শুল্ক

উঃ কৃষি আয়ের ওপর কর

5. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?
[A] পিউপিল
[B] আইরিস
[C] কর্নিয়া
[D] কোরয়েড

উঃ আইরিস

KP Constable Main আপডেট পাওয়ার জন্য WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

6. ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয়—
[A] তামা এবং লোহা
[B] টিন এবং সিসা
[C] তামা এবং সিসা
[D] রুপো

উঃ তিন এবং সিসা

7. ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলে—
[A] ক্যাথোড
[B] অ্যানোড
[C] ইলেক্ট্রোড
[D] কোনোটিই নয়

উঃ অ্যানোড

8. কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
[A] টারটারিক অ্যাসিড
[B] সাইট্রাস অ্যাসিড
[C] অ্যাসিটিক অ্যাসিড
[D] ল্যাকটিক অ্যাসিড

উঃ ল্যাকটিক অ্যাসিড

9. কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়?
[A] রুপো
[B] সোডিয়াম
[C] জিং
[D] অ্যালুমিনিয়াম

উঃ সোডিয়াম

10. বিশ্বের কঠিনতম পদার্থ হল—
[A] প্ল্যাটিনাম
[B] হীরক
[C] কোয়ার্টজ
[D] সোনা

উঃ হীরক

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 10): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 9): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 8) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর