লক্ষীর ভান্ডার লিস্ট চেক 2026 | Lakhir Bhandar 2026

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আজ আমরা কথা বলব লক্ষীর ভান্ডার লিস্ট চেক নিয়ে। আপনি কি এই প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু এখনো টাকা পাননি? তাহলে আজকের প্রতিবেদনে আপনি জানতে পারবেন লিস্টে আপনার নাম উঠেছে কি না, আপনার টাকা ঢুকল কি না, ইত্যাদি কিভাবে চেক করতে হয়। এজন্য বিস্তারিত পড়ুন খবরটি।

লক্ষীর ভান্ডার লিস্ট চেক 2026

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষীর ভাণ্ডার।’ যার মাধ্যমে এখন প্রতিমাসে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের ১৫০০ এবং তফসিল শ্রেণীভুক্তদের ১৭০০ টাকা অরে ভাতা দেওয়া হয়। রাজ্যের কয়েক কোটি মহিলা ইতিমধ্যেই এই স্কিমের সুবিধা পাচ্ছেন। তবে এখনো এমন অনেকে রয়েছেন যারা আবেদন করতে পারেননি বা আবেদন করেও টাকা পাননি। তাদের জন্যই আজকের প্রতিবেদন। আপনি যদি লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে সহজেই অনলাইনে ঘরে বসে জেনে নিতে পারেন আপনার নাম তালিকায় আছে কি না বা আপনি টাকা পাবেন কি না।

Lakhir Bhandar 2026

২০২১ বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষীর ভান্ডার’ স্কিম শুরু করেন। উদ্দেশ্য ছিল দুস্থ মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রথমে এই স্কিমে মাসিক ৫০০ (সাধারণ শ্রেণীর মহিলাদের) এবং ১০০০ (তফসিল মহিলাদের) দেওয়া হত। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে তা ১০০০ এবং ১৫০০ করা হয়। সম্প্রতি ফেব্রুয়ারিতে পুনরায় এই ভাতা বেড়ে ১৫০০ এবং ১৭০০ হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছেন সুবিধাভোগীদের তালিকায়। তবে অনেকেই আছেন যারা সুবিধা পাচ্ছেন না। তারা লক্ষীর ভান্ডার লিস্ট চেক করে জেনে নিন আপনার আবেদন এখন কোন জায়গায় রয়েছে।

---Advertisement---

লক্ষীর ভান্ডার লিস্ট চেক পদ্ধতি

লক্ষীর ভান্ডারের লিস্ট দেখার জন্য,

  • অফিসিয়াল পোর্টালে যান (নীচে দেওয়া)
  • ‘Track Application Status’ অপশনে ক্লিক করুন।
  • আপনার অ্যাপ্লিকেশন আইডি বা আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন।
  • ক্যাপচা দিন।
  • সাবমিট করুন।
  • স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডারে নতুন আবেদন কিভাবে করবেন? চেক করুন 

লক্ষীর ভান্ডার ওয়েবসাইট

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক বা যেকোনো গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ ডাউনলোড করার জন্য একমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো:
socialsecurity.wb.gov.in

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা! এপ্রিলে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? বিস্তারিত দেখুন Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত