চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

যুব সাথী প্রকল্প কারা পাবে? যুব সাথী টাকা ঢুকছে না কেন?

Debasish Ghosh
---Advertisement---

যুব সাথী প্রকল্প কারা পাবে? যুব সাথীর টাকা ছাড়া শুরু হয়েছে কিন্তু আমার টাকা ঢুকছে না কেন? এই প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের অনেক বেকার যুবক যুবতীদের, যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন। গত ৭ মার্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার যুব সাথীর টাকা দিতে শুরু করেছে। অনেকে পাচ্ছেন, আবার অনেকের টাকা ঢুকছে না। আসল সমস্যা কোথায়? কি করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এই নিয়েই বিস্তারিত আলোচনা রইল আজকের প্রতিবেদনে।

যুব সাথী প্রকল্প কারা পাবে?

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্পের সূচনা করেন। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতী যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন এবং বর্তমানে বেকার, তাদের আর্থিকভাবে স্বনির্ভর করাই এই প্রকল্পের লক্ষ্য। আগামী পাঁচ বছর পর্যন্ত এই ভাতা চলবে। তার মধ্যে যদি কেউ চাকরি পান তার ভাতা বন্ধ হয়ে যাবে। কিন্তু আবেদনের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও এবং আবেদনপত্রে কোন ভুল না থাকা সত্ত্বেও অনেকের টাকা আটকে যাচ্ছে, এমনটা জানা গেছে। তাহলে আসল সমস্যা আপনার যোগ্যতা বা আবেদনে নয়, বরং অন্য জায়গায়।

কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না?

যুব সাথীর টাকা আটকে যাওয়ার পেছনে বেশ কিছু বড় কারণ রয়েছে,

---Advertisement---

মোবাইল নম্বর সংক্রান্ত সমস্যা (Duplicate Mobile Number)

সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি প্রকল্পের জন্য একটি ইউনিক মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।

  • যদি আপনার যুব সাথী প্রোফাইলে দেওয়া মোবাইল নম্বরটি বাড়ির অন্য কারও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সাথে লিঙ্ক করা থাকে, তবে সিস্টেম সেটি রিজেক্ট করে দিচ্ছে।
  • অনেক ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়েই একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করেছেন। এই ডুপ্লিকেট ডেটার কারণে পেমেন্ট প্রসেস হচ্ছে না।

ব্যাঙ্ক কেওয়াইসি ও ডিবিটি (DBT) সমস্যা

বর্তমানে সরকারি সমস্ত টাকা Direct Benefit Transfer (DBT) এর মাধ্যমে পাঠানো হয়।

  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি Aadhaar Seeding বা ডিবিটি অপশন চালু না থাকে, তবে সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না।
  • ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি (KYC) আপডেট না করা থাকলে অ্যাকাউন্টটি ‘ফ্রিজ’ হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ ব্যাংকের এই কাজ না করলে যুব সাথীর টাকা ঢুকবে না

কি করলে টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

আপনি যদি যুব সাথী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন আপনার কাছে এখনো সুযোগ আছে টাকা পাবার। সামনেই এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। আপনার যদি মোবাইল নম্বর বা অন্য কোন তথ্যের গরমিল থাকে তবে তার সংশোধন করার কাজ এখান থেকেই করা যাবে। এছাড়াও ক্যাম্পে ব্যাঙ্ক প্রতিনিধিরাও উপস্থিত থাকেন। আপনার ব্যাংক একাউন্টে যদি আধার সিডিং বা ডি বি টি চালু না থাকে তবে তাদের মাধ্যমে আপনি সেখানেই দ্রুত সমাধান পেতে পারেন।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ