ডি.এল.এড পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নফাঁস! গুরুতর অভিযোগে শুরু হলো বিতর্ক

Published By: Madhumita Pal | Published On:
Share:

সোমবার থেকে শুরু হয়েছে ডি.এল.এড ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এবং পরীক্ষার প্রথম দিনেই সামনে এলো গুরুতর অভিযোগ। জানা যায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে ডি.এল.এড পরীক্ষার! এদিন দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলছিল পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষার আগে সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথম দিনের পরীক্ষার প্রশ্নপত্র। এবং সূত্রের খবর, পরীক্ষার পর দেখা যায় পরীক্ষাকেন্দ্রে ডি.এল.এড পরীক্ষার্থীদের দেওয়া প্রশ্ন ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রশ্নপত্রের মধ্যে হুবহু মিল বর্তমান।

এদিন সোমবার থেকে শুরু হয়েছিল ডি.এল.এড ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এই ডি.এল.এড তথা প্রাথমিকে শিক্ষক হওয়ার প্রশিক্ষণ কোর্সে দুই বছরের ব্যবধানে নেওয়া হয় চারটি সেমিস্টার। এবং এই দুই বছরের সময়সীমার পর পরীক্ষার্থীরা লাভ করেন ডি.এল.এড ডিগ্রি। বর্তমানে সারা রাজ্যে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টি। প্রতিবছর ডি.এল.এড কোর্সে যুক্ত হন হাজার হাজার ছাত্রছাত্রী। বর্তমানে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দাবি রাখে এই ডিগ্রি। সম্প্রতি ডি.এল.এড এর ফাইনাল সেমিস্টার পরীক্ষার ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী এদিন সোমবার থেকে শুরু হয়েছিল পরীক্ষা। এবং প্রথম দিনের বিষয় ছিল এডুকেশনাল স্টাডিজ।

Primary TET Practice Set: Download Now 

তবে পরীক্ষার প্রথম দিনেই যে গুরুতর অভিযোগ সামনে এলো তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিন পরীক্ষা শুরুর আগেই ১০টা ৪৭মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ডি.এল.এড পরীক্ষার প্রশ্নপত্র! পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে পেয়ে যান পরীক্ষার্থীরা! এবং মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে পরীক্ষাকেন্দ্রের প্রশ্নপত্রের সাথে হুবহু মিল এই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের। প্রসঙ্গত, এবছরের ডি.এল.এড পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি নিরাপত্তা রক্ষায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়। এছাড়াও জারি হয় একাধিক নির্দেশিকা। তবে এই এত কিছুর পরেও ‘সতর্কতার বেড়াজাল’ পেরিয়ে কিভাবে ফাঁস হলো প্রশ্নপত্র? এই প্রশ্নেই সরগরম বর্তমান পরিস্থিতি।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা