রাজ্যে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য সুখবর। ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে লোয়ার ডিভিশন ক্লার্ক সাফাই ওয়ালা সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

পদের নাম– Forest Mali, Safaiwala, Mazdoor
মোট শূন্যপদ- ৩ টি। (প্রতিটি পদে একজন করে)
শিক্ষাগত যোগ্যতা- এইট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ সহ D.EI.Ed, B.EI.Ed, D.Ed, B.Ed করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।

চাকরির খবরঃ দুর্গাপুর CMERI -তে কর্মী নিয়োগ

পদের নাম- Pharmacist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ ফার্মাসিস্টেটে ডিপ্লোমা করা থাকতে হবে এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী ২৮,৯০০/- টাকা থেকে ৭৪, ৫০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of __( যে পদের জন্য আবেদন করেছেন ওই পদের নাম)।
আবেদনের ঠিকানা- Contonment Broad Office, Lebong, Derjeeling, West Bengal -734105
আবেদনের শেষ তারিখ- ২০ জানুয়ারী, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ (Forest Mali, Safaiwala, Mazdoor) পদের জন্য UR/ OBC/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ও SC/ ST/ Women প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা। এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে UR/ OBC/ Ex-servicemen প্রার্থীদের জন্য ১০০০/- টাকা ও SC/ ST/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- দার্জিলিং

Official Notification: Download Now
Application Form: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে