পশ্চিমবঙ্গের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বেসরকারি স্কলারশিপের মধ্যে LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ। ২০০৬ সালে এল আই সির ৫০ বছর পূর্তি উপলক্ষে এলআইসি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। তখন থেকেই এই স্কলারশিপ প্রদান শুরু হয় এবং আজও চলছে। প্রতিবছর দেশের লক্ষ লক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় ভর্তি হয়েছেন তাদের এ স্কলারশিপ দেওয়া হয়। সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি পাওয়া যায় এখানে। তুমিও যদি এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও, তাহলে দেরি না করে আবেদন যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস ও আরো নানান খুঁটিনাটি জেনে নাও আজকের প্রতিবেদনে।
এক নজরে
LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026
| স্কলারশিপের নাম | LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ। |
| ধরুন | বেসরকারি। |
| প্রদানকারী সংস্থা | এলআইসি গোল্ডেন যুবিলী ফাউন্ডেশন। |
| স্কলারশিপের পরিমাণ | সর্বোচ্চ ২০ হাজার টাকা বছরে। |
| কারা পাবে | মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা, যারা উচ্চ শিক্ষায় ভর্তি হয়েছে। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের সময়সীমা | নিচে বলা হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.licindia.in |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এই স্কলারশিপে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়:
- সাধারণ শিক্ষার্থী: শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে ৬০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য (১০+২) পরীক্ষায় পাশ করতে হবে। পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
- বিশেষ স্কলারশিপ (মেয়ে শিশুদের জন্য): এখানে কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আলাদা করে স্কলারশিপ দেওয়া হয়। দশম শ্রেণী পাশের পর যারা ১০+২ প্যাটার্নে উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্স করছেন, তারা এই ক্যাটেগরিতে আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রেও ন্যূনতম ৬০% নম্বর এবং ২.৫ লক্ষ টাকা আয়ের সীমার শর্ত মানতে হবে।
- কারিগরি শিক্ষা: যারা আইটিআই বা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, তারা দশম শ্রেণী পাশের পর এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুনঃ সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়?
বৃত্তির পরিমাণ
নির্বাচিত প্রার্থীরা কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে টাকা পেয়ে থাকেন:
| ক্লাস | টাকা |
| মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য |
প্রতি বছর ২০,০০০ টাকা (কিস্তিতে প্রদান করা হয়)।
|
| স্নাতক (BA/BSc/BCom) বা ডিপ্লোমা কোর্সের জন্য |
প্রতি বছর ১৫,০০০ টাকা।
|
| বিশেষ কন্যা শিশু স্কলারশিপ |
প্রতি বছর ১০,০০০ টাকা।
|
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ 2026
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় নিচের নথিপত্রগুলো স্ক্যান করে রাখতে হবে:
- পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড বা পরিচয়পত্র।
- শেষ পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট)।
- বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
- শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবই।
| উচ্চ মাধ্যমিক পাসে বেসরকারি স্কলারশিপ | |
|---|---|
| PNB Housing Finance Scholarship | Apply Now |
| সীতারাম জিন্দাল স্কলারশিপ | Apply Now |
| টাটা পাঙ্খ স্কলারশিপ | Apply Now |
| জি পি বিড়লা স্কলারশিপ | Apply Now |
| আদিত্য বিড়লা স্কলারশিপ | Apply Now |
| LIC বিদ্যাধন স্কলারশিপ | Apply Now |
| কোটাক কন্যা স্কলারশিপ | Apply Now |
| বিশ্ববীণা স্কলারশিপ | Apply Now |
| প্রণব মুখার্জি স্কলারশিপ | Apply Now |
| জে এন টাটা লোন স্কলারশিপ | Apply Now |
| LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ | Apply Now |
| অনন্ত মেরিট স্কলারশিপ | Apply Now |
| রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ | Apply Now |
| কিরণ প্রতিভা স্কলারশিপ | Apply Now |
| HDFC পরিবর্তন ই সি এস এম স্কলারশিপ | Apply Now |
| জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ | Apply Now |
| INAE ফেলোশিপ | Apply Now |
| Smarter India Logical Reasoning Scholarship | Apply Now |
আবেদনের পদ্ধতি
এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট (www.licindia.in) ভিজিট করুন।
- হোমপেজে ‘Golden Jubilee Foundation’ লিঙ্কে ক্লিক করুন।
- এরপর ‘Apply Online for Golden Jubilee Scholarship’ বিকল্পটি বেছে নিন।
- সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- ফর্মটি সাবমিট করুন ।
আবেদনের শেষ তারিখ
সাধারণত সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর নির্দিষ্ট সময়ে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এসম্পর্কে সঠিক আপডেট পেতে নিয়মিত এলআইসির অফিসিয়াল পোর্টাল চেক করা জরুরি।
এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now