চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

LIC HFL Recruitment 2025: অ্যাপ্রেন্টিস পদে ২৫০ জন চাকরিপ্রার্থীদের নিয়োগ করছে LIC, প্রতিমাসে ১২০০০ টাকা স্টাইপেন্ড

Priyanka Sen
---Advertisement---

LIC HFL Recruitment 2025: লাইফ ইন্সুরেন্স কোম্পানির তরফে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে অ্যাপ্রেন্টিস যোগ্যতার গুরুত্ব ঠিক কতটা, তা হয়তো অনেকেই জানেন না। মূলত এক বছর থেকে দেড় বছরের এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের সময়কালে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা যেমন বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন, তেমনই অভিজ্ঞ সারক্রিপ্রার্থী হিসেবে যেকোনো সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পান। চাকরিপ্রার্থীরা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড বা LIC র এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- অ্যাপ্রেন্টিস।

মোট শূন্য পদের সংখ্যা- ২৫০ টি।

পশ্চিমবঙ্গ রাজ্যে শূন্য পদ রয়েছে- ১৫ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে আবেদনকারী চাকরিপ্রার্থী এর আগে কোনরকম অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে, এই পদে আবেদন জানাতে পারবেন না।

---Advertisement---

চাকরির খবরঃ  উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে নিয়োগের সুযোগ

বয়স সীমা- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের চাকরি প্রার্থীদের জন্য এই সুযোগ করে দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড বা LIC।

মাসিক বেতন- অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নিয়োগ কারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড হবে বেতন দেওয়া হয় কর্মীদের। এই নিয়োগের ক্ষেত্রে প্রতিমাসে ১২,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হবে।

প্রশিক্ষণের সময়সীমা- ১২ মাস।

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

নিয়োগ প্রক্রিয়া- এই পদে আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে একটি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য মূলত ব্যাংকিং এবং ফাইনান্স বিষয়ের অথবা ইংরেজি বিষয়ের মোট ১০০ টি মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন থাকবে। এই প্রবেশিকা পরীক্ষার জন্য মোট ৬০ মিনিট বা এক ঘণ্টা সময় পাবেন চাকরিপ্রার্থীরা। এই পরীক্ষাটি প্রতিটি চাকরিপ্রার্থীকে নিজের বাড়িতে থেকেই ওয়েব ক্যামেরা অন করে কম্পিউটারের সাহায্যে দিতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নেবেন।

আবেদন মূল্য- সাধারণ এবং অভিজিৎ চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের জন্য ৯৪৪ টাকা, SC/ST/মহিলা চাকরিপ্রার্থীদের ৭০৮ টাকা এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীদের ৪৭২ টাকা আবেদন মূল্য দিতে হবে।

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীকে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে। ভালোভাবে সঠিক তথ্যের সাথে রেজিস্ট্রেশন করার পর লগইন করে সঠিক তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি জমা করতে হবে। সবশেষে আবেদন মূল্য দিয়ে সম্পূর্ণ আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে। আবেদন হয়ে গেলে প্রয়োজনে আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে পারেন। এর পাশাপাশি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য অবশ্যই মনে রাখতে হবে। প্রতিটি চাকরি প্রার্থীকে ২৮/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ