LIC বিদ্যাধন স্কলারশিপ 2026 | LIC HFL Vidyadhaan Scholarship Application Process

Published By: Debasish Ghosh | Published On:
Share:

তুমি কি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী? এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছো? তাহলে LIC HFL বিদ্যাধন স্কলারশিপ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সর্বোচ্চ বার্ষিক ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে আবেদন শুরু হয়। প্রতিবছরই দেশের লক্ষ লক্ষ গরিব মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষার খরচ চালানোর জন্য LIC বা ভারতীয় জীবন বিমা নিগম এই বৃত্তি প্রদান করে। এ বছর যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও তাদের জন্য আজকের প্রতিবেদনে যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হল।

LIC বিদ্যাধন স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম LIC HFL বিদ্যাধন স্কলারশিপ।
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা এলআইসি।
টাকার পরিমাণ ১০ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত।
আবেদনের যোগ্যতা মাধ্যমিক পাস থেকে স্নাতক পাস।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা চলছে।
অফিসিয়াল ওয়েবসাইট

স্কলারশিপের পরিমাণ

শিক্ষার্থীরা তাদের বর্তমান ক্লাসের ভিত্তিতে তিন ধরনের সুবিধা পেতে পারেন:

ক্লাস টাকা
একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বছরে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
স্নাতক স্তরের জন্য বার্ষিক ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।
স্নাতকোত্তর স্তরের জন্য বছরে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
---Advertisement---

আরও পড়ুনঃ স্কলারশিপ কীভাবে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্কলারশিপ গুলি দেখুন

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:

  1. আবেদনকারীকে অবশ্যই তার পূর্ববর্তী বোর্ড পরীক্ষায় (মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক) অন্তত ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  2. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৩,৬০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  3. শিক্ষার্থীকে বর্তমানে কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
  4. অনাথ শিশু, একক অভিভাবকের (Single Parent) সন্তান, বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী বা যারা গত ১২ মাসে কোনো গুরুতর পারিবারিক সংকটের সম্মুখীন হয়েছেন, তারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:
১. আধার কার্ড বা অন্য কোন সরকারি পরিচয়পত্র।
২. শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
৩. বর্তমান বছরের ভর্তির রশিদ।
৪. পারিবারিক আয়ের শংসাপত্র।
৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।
৬. ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি।
৭. কোনো বিশেষ ক্যাটাগরি থাকলে তার সার্টিফিকেট (যেমন- ডিসেবিলিটি বা ডেথ সার্টিফিকেট)।

আবেদনের পদ্ধতি

LIC HFL বিদ্যাধন স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. প্রথমে অফিসিয়াল পোর্টাল Buddy4Study বা http://www.lichfl.scholarsbox.in  এ যান।
২. নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩. লগ-ইন করার পর ‘Apply Now’ বাটনে ক্লিক করে ফর্মটি পূরণ করুন।
৪. আপনার সমস্ত ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে এন্টার করুন।
৫. প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড করুন ।
৬. ‘Submit‘ বাটনে ক্লিক করুন।

---Advertisement---

LIC বিদ্যাধন স্কলারশিপ হেল্পলাইন

  • ফোন নম্বর : ০১১-৪৩০-৯২২৪৮(এক্সট-১৪৩) |
  • ইমেল আইডি : LIC_HFL@buddy4study.com

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | HS Pass Scholarship 2026 West Bengal প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ বিশ্ববীণা স্কলারশিপ 2026 | Biswabina Scholarship Application Process নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026 Application Process জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026 | JBNSTS Scholarship Apply Online