এলএলবি পাশে চাকরি খুঁজছেন? প্রভিডেন্ট ফান্ড দপ্তরে চাকরির সুযোগ রয়েছে, মাসিক বেতন ৬৫ হাজার টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর পক্ষ থেকে অনলাইন মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছে পেশাদারী যোগ্যতায় নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এখানে প্রতি মাসে ৬৫ হাজার টাকা থেকে বেতনের সুযোগ পাবেন নিযুক্ত কর্মীরা। আজকের প্রতিবেদন থেকে অবশ্যই পদের নাম, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিবরণ বিশদে জেনে নিয়ে আবেদন জানিয়ে ফেলুন।

---Advertisement---

পদের নাম- ইয়ং প্রফেশনাল (ল)।
বয়সসীমা- এখানে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন- উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার প্রথম মাস থেকে ৬৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মী হিসাবে একাধিক ভাতা এবং সুযোগ সুবিধার ব্যবস্থা থাকবে নিযুক্ত কর্মীদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা- EPFO র ইয়ং প্রফেশনাল পদে নিয়োগে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সামাজিক নিরাপত্তা বিষয়ে গবেষণা করেছেন এমন ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে ভালোভাবে বুঝে নিয়ে তবে আবেদন জানাবেন।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন

শূন্যপদের সংখ্যা- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সম্পর্কে বিস্তারে কোন কিছু বলা হয়নি। তবে ইচ্ছুক চাকরি প্রার্থীরা শূন্য পদের বিবরণ বিশদে জানার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।

নিয়োগের প্রকারভেদ- বর্তমানে ইপিএফ এর পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে রোলিং ভিত্তিতে যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যখন যে ক্ষেত্রে কর্মীর প্রয়োজন হবে সেখানে কাজ করতে হবে নিযুক্ত কর্মীকে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের এক বছরের চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে সংস্থার প্রয়োজন অনুযায়ী চুক্তির সময়সীমা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবেদন পদ্ধতি- এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আবেদন পত্রটি ডাউনলোড করে সঠিক বিবরণের সাথে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র গুলি একত্রিত করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে। সংস্থার পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি জানুয়ারি মাসের ২৪ তারিখ প্রকাশিত হয়েছে। এই দিনে ২১ দিন পর পর্যন্ত চাকরি প্রার্থীরা উল্লেখিত পদের জন্য আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে মোটা বেতনের চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন দেখুন

নিয়োগ প্রক্রিয়া- এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যোগ্য চাকরি প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই বাছাই করা হবে। কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না ইচ্ছুক প্রার্থীদের। তবে ইন্টারভিউ এর যে সমস্ত প্রার্থীরা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের ডকুমেন্ট গুলি ভেরিফিকেশনের পর নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিয়োগ করবে সংস্থা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন