লক্ষীর ভান্ডার 2026 | লক্ষীর ভান্ডার চেক করা অ্যাপ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের  মহিলাদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষীর ভান্ডার।’ যার মাধ্যমে এখন প্রতিমাসে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের ১৫০০ এবং তফসিল শ্রেণীভুক্তদের ১৭০০ টাকা অরে ভাতা দেওয়া হয়। রাজ্যের কয়েক কোটি মহিলা ইতিমধ্যেই এই স্কিমের সুবিধা পাচ্ছেন। তবে এখনো এমন অনেকে রয়েছেন যারা আবেদন করতে পারেননি বা আবেদন করেও টাকা পাননি। তাদের জন্যই আজকের প্রতিবেদন। লক্ষীর ভান্ডারে নতুন আবেদন কিভাবে করা যাচ্ছে? কি কি ডকুমেন্টস লাগছে? টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করবেন? টাকা না ঢুকলে কোথায় জানাবেন? ইত্যাদি নিয়ে এখানে বিস্তারিত জানবো।

লক্ষীর ভান্ডার 2026

২০২১ বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষীর ভান্ডার’ স্কিম শুরু করেন। উদ্দেশ্য ছিল দুস্থ মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রথমে এই স্কিমে মাসিক ৫০০ (সাধারণ শ্রেণীর মহিলাদের) এবং ১০০০ (তফসিল মহিলাদের) দেওয়া হত। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে তা ১০০০ এবং ১৫০০ করা হয়। সম্প্রতি ফেব্রুয়ারিতে পুনরায় এই ভাতা বেড়ে ১৫০০ এবং ১৭০০ হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছেন সুবিধাভোগীদের তালিকায়। আরও যোগ্য প্রার্থীদের সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আপনি কি এই প্রকল্পে আবেদন করতে চান? তবে সমস্ত ডিটেইল দেখে নিন।

লক্ষীর ভান্ডার কারা পাবে?

লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয়:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর নামে বা পরিবারের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক।
---Advertisement---

লক্ষীর ভান্ডার আবেদন পদ্ধতি

লক্ষীর ভান্ডার প্রকল্পে দুটি উপায়ে আবেদন করা যায়:

  • দুয়ারে সরকার ক্যাম্প: রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে আবেদন করা যায়। সামনেই এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবার কথা। আপনার বাড়ির কাছের ক্যাম্পে গিয়ে আবেদন করে ফেলুন।
  • অফলাইন অফিস: এছাড়াও বিডিও (BDO) অফিস বা পঞ্চায়েত/পৌরসভা অফিসে সরাসরি গিয়েও আবেদনপত্র জমা দেওয়া সম্ভব।

লক্ষীর ভান্ডার কি কি ডকুমেন্টস লাগবে?

আবেদনের সময় নিচের নথিগুলো সঙ্গে রাখুন:

  • পাসপোর্ট সাইজ ছবি।
  • স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি।
  • আধার কার্ডের ফটোকপি।
  • ভোটার কার্ড।
  • SC/ST সার্টিফিকেট (যদি থাকে)।
  • ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি।
  • একটি সচল মোবাইল নম্বর।

আরও পড়ুনঃ যুব সাথী অফলাইন ফর্ম ফিলাপের টাকা ঢোকা শুরু, আপনার ঢুকল? দেখুন এইভাবে

লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক

আপনার আবেদন মঞ্জুর হয়েছে কি না বা টাকা কেন ঢুকছে না, তা এইভাবে জানতে পারবেন।

  • অফিসিয়াল পোর্টালে যান (নীচে দেওয়া)
  • ‘Track Application Status’ অপশনে ক্লিক করুন।
  • আপনার অ্যাপ্লিকেশন আইডি বা আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন।
  • ক্যাপচা দিন।
  • সাবমিট করুন।
  • স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

লক্ষীর ভান্ডার চেক করা অ্যাপ

বর্তমানে গুগল প্লে-স্টোরে সরাসরি ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের জন্য কোনো একক অফিসিয়াল অ্যাপ নেই। তবে আপনি “Sarasori Mukhyomantri” বা “Duare Sarkar” অ্যাপের মাধ্যমে অথবা উপরের পদ্ধতিতে সরাসরি ব্রাউজার ব্যবহার করে স্ট্যাটাস চেক করতে পারেন। তবে ভুলেও কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করবেন না, এতে আপনার নিরাপত্তা নষ্ট হতে পারে।

---Advertisement---

লক্ষীর ভান্ডার ওয়েবসাইট

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক বা যেকোনো গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ ডাউনলোড করার জন্য একমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো:
socialsecurity.wb.gov.in

লক্ষীর ভান্ডার প্রকল্প হেল্পলাইন নম্বর

যদি আপনার টাকা পেতে সমস্যা হয় বা আবেদন সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তবে আপনি সরাসরি নীচের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন:

  • সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন: ৯১৩৭০৯১৩৭০ (9137091370)।
  • টোল-ফ্রি নম্বর: ১৮০০ ৩৪৫ ৫৯৩১ (1800 345 5931)।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুব সাথী প্রকল্প কারা পাবে? যুব সাথী টাকা ঢুকছে না কেন? ভূমিহীন কৃষক বন্ধু 2026 | Vumiheen Krishak Bondhu form pdf 2026 যুব সাথীর টাকা ঢুকছে না কেন? ব্যাংকের এই কাজ না করলে যুব সাথীর টাকা ঢুকবে না যুব সাথী অফলাইন ফর্ম ফিলাপের টাকা ঢোকা শুরু, টাকা না পেলে এক্ষুনি পেমেন্ট স্টেটাস চেক করুন যুব সাথীর টাকা ঢুকছে না? আবেদনে কোনো ভুল হয়েছে কি না, স্ট্যাটাস দেখে বুঝে নিন