মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026: বড় প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন, এগুলো পড়তেই হবে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

শুরু হয়ে গেছে মাধ্যমিক। ইতিমধ্যেই দুটি পরীক্ষা শেষ। আগামী ৬ তারিখ ইতিহাস পরীক্ষা। ছাত্র- ছাত্রীদের জন্য আজ ExamBangla.com এর তরফ থেকে প্রকাশ করা হচ্ছে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026 এর সমস্ত গুরুত্বপূর্ণ ৪ ও ৮ নম্বরের প্রশ্ন। সাধারণত ইতিহাস বিষয়টি অনেক ছাত্র-ছাত্রীদের কাছেই খানিকটা চ্যালেঞ্জিং লাগে। কারণ ইতিহাসে বড় প্রশ্নের সংখ্যা বেশি। সেই সাথে প্রচুর গুরুত্বপূর্ণ সাল এবং ঐতিহাসিক ঘটনাও মাথায় রাখতে হয়। এক্ষেত্রে কোন প্রশ্নটি করা উচিত আর কোনটি ছাড়া উচিত তা নিয়ে ঘাবড়ে যায় পরীক্ষার্থীরা। তাদের জন্যই এই প্রতিবেদন।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026

ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বা LAQ গুলি আজকের প্রতিবেদনে দেওয়া হল। যাতে পরীক্ষার আগে যে দুদিন ছুটি রয়েছে, সেই সময় টুকুর মধ্যেই তারা যথাযোগ্য প্রস্তুতি নিতে পারে।

Madhyamik History Suggestion 2026

প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা

সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) আধুনিক ইতিহাসচর্চায় নারী ইতিহাসের গুরুত্ব আলোচনা করো।
2) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’-র ভূমিকা কী?

দ্বিতীয় অধ্যায়: সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার (নব্য বেদান্ত) -এর আদর্শ ব্যাখ্যা করো।
2) প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী? কীভাবে -এর অবসান ঘটে?
3) বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্য বঙ্গীয়দের অবদান লেখো।
4) উনিশ শতকের বাংলায় স্ত্রীশিক্ষা বিস্তারে বেথুন-এর অবদান লেখো।
5) উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো।
6) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো।

পনেরো-ষোলটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৮)
1) শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগর- এর অবদান আলোচনা করো।
2) শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো।
3) বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা গুলি লেখো।

---Advertisement---

তৃতীয় অধ্যায়: প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(প্রশ্নমান: ৪/৮)
1. কী উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তিত হয়েছিল?
2. টীকা লেখো: কোল বিদ্রোহ।
3. বাংলার ফরাজী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
4. চুয়াড় বিদ্রোহের কারণগুলি লেখো।
5. ইংরেজ শাসনের প্রথম দিকে সংঘটিত কৃষক বিদ্রোহগুলির কারণ কী ছিল?
6. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

আরও পড়ুনঃ মাধ্যমিক ইতিহাস সম্পূর্ণ সাজেশন ২০২৬

চতুর্থ অধ্যায়: সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(প্রশ্নমান: ৪/৮)
1) ১৮৫৭ বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল?
2) হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো।
3) ইলবার্ট বিল আন্দোলনে ভারত সভার অবদান আলোচনা কর।
4) গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের সমালোচনা কীভাবে প্রস্ফুটিত হয়েছে?
5) ১৮৫৭-র বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কী?
6) বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।
7) ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর।
8) স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত/ রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবোধের ভাবধারা ফুটে উঠেছে?

পঞ্চম অধ্যায়: বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য

(প্রশ্নমান: ৪/৮)
1) বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো।
2) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক মূল্যায়ন করো।
3) বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো।
4) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে জাতীয় শিক্ষা পরিষদ-এর অবদান লেখো।
5) টীকা লেখো: বসুবিজ্ঞান মন্দির।
6) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট (BTI) -এর ভূমিকা মূল্যায়ন করো।
7) রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় কীভাবে সম্পন্ন হয়েছিল?
8) বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের বিবরণ দাও।

ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

(প্রশ্নমান: ৪/৮)
1) বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2) বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন?
3) প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে ভারতের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য গুলি লেখো।
4) একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
5) ভারতছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল?
6) ভারতে অহিংস অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের পরিচয় দাও।

---Advertisement---

সপ্তম অধ্যায়: বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) ভারতছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।
2) বিশ শতকের ভারতে বৈপ্লবিক ক্রিয়াকলাপে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো।
3) দলিত অধিকার বিষয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা।
4) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো।

পনেরো-ষোলটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৮)
1) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
2) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের সীমাবদ্ধতা কী?
3) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।

অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব

---Advertisement---

সাত-আটটি বাক্যে উত্তরঃ (প্রশ্নমান: ৪)
1) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
2) হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
3) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল?
4) দেশীয় রাজ্য কাশ্মীর কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়/ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?

এক্ষুনি দেখে নাওঃ মাধ্যমিক সাজেশন ২০২৬ সব বিষয়

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBSSC Group C Exam New Rule: গ্রুপ- সি পরীক্ষার্থীদের মানতে হবে এই নিয়ম, না মানলে কড়া ব্যবস্থা মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026