মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

Published By: Debasish Ghosh | Published On:
Share:

অবশেষে প্রকাশ্যে এল মাধ্যমিক ২০২৩ এর ফলপ্রকাশের দিনক্ষণ। ৪ঠা মার্চ পরীক্ষা শেষের পর থেকে অপেক্ষা করে রয়েছেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তিনটি তারিখ জানানো হয়েছিল এর আগে। আশা করা যাচ্ছিল তার মধ্যেই হবে ফলপ্রকাশ। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, আগামী দশ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ পাবে। আর এবার সামনে এল নির্দিষ্ট দিনক্ষণ।

এদিন বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানিয়েছেন, আগামী ১৯ শে মে শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলপ্রকাশ হবে। ওইদিন সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীরা অনলাইন মারফত জানতে পেরে যাবেন নিজেদের রেজাল্ট। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, এই খবরে খানিকটা চিন্তা কাটলো পরীক্ষার্থীদের।

Madhyamik Result Check Direct Link

আরও পড়ুনঃ কীভাবে দেখবো মাধ্যমিকের রেজাল্ট?

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলে ২৩শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত। মাধ্যমিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন