চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত

Debasish Ghosh
---Advertisement---

2026 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ। আর এই মুহূর্তে ছাত্র-ছাত্রী তথা অভিভাবকদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে? এবছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হয়েছিল, চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষায় যাতে কোন সমস্যা না হয় এবং প্রশ্নপত্র ফাঁসের দুর্ঘটনা না ঘটে সেজন্য একাধিক সতর্কতা নিয়েছিল পর্ষদ। রিপোর্ট অনুযায়ী, এবছর সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার রেজাল্টের পালা। পর্ষদ মারফত  দিনক্ষণ নিয়ে কি জানানো হলো, আজকের প্রতিবেদনে জেনে নেব।

মাধ্যমিক রেজাল্ট 2026 (Madhyamik Result Date 2026)

এক নজরে মাধ্যমিক 2026

পরীক্ষা শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৬
পরীক্ষা শেষ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
মোট পরীক্ষার্থী: ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন
ছাত্র সংখ্যা: ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন
ছাত্রী সংখ্যা: ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন
তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী: ১ জন
মোট পরীক্ষা কেন্দ্র: ২ হাজার ৬৮২ টি

রেজাল্ট কবে বেরোবে?

---Advertisement---

রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৪ সালে পরীক্ষা শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি, রেজাল্ট বেরিয়েছিল ২ মে অর্থাৎ ৮০ দিনের মাথায়। ২০২৩ সালে পরীক্ষা শেষ হয়েছিল ৪ মার্চ, রেজাল্ট বেরিয়েছিল ১৯ মে অর্থাৎ ৭৬ দিনের মাথায়। তার আগের বছর অর্থাৎ ২০২২ এ পরীক্ষা শেষ হয়েছিল ১৬ ই মার্চ, রেজাল্ট বেরিয়েছিল ৩ জুন অর্থাৎ ৭৯ দিনের মাথায়। পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয় পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায়। এবারও তার ব্যতিক্রম হবে না।” তবে সঠিক তারিখ ও সময় অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করে পরে জানানো হবে, সেকথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশীপ 

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কীভাবে চেক করবেন?

---Advertisement---

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর সাধারণত সকাল দশটা থেকে অনলাইনে চেক করা যায়। কিভাবে করবেন? ধাপে ধাপে সেই পদ্ধতি নীচে জানানো হল।
১. মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in-এ যান।
২. হোমপেজে ‘Madhyamik Examination Results – 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ দিন।
৪. ‘Submit‘ বাটনে ক্লিক করার পর স্ক্রিনে আপনার রেজাল্ট দেখতে পাবেন।
৫. ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিন।

স্কলারশীপ ও শিক্ষা সংক্রান্ত খবরের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করে রাখো- ক্লিক করো 

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ