দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। পশ্চিমবঙ্গের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। মাধ্যমিক রেজাল্ট 2026 ফাইনালি কবে বেরোচ্ছে? তা আনুষ্ঠানিক ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে। পরীক্ষা শেষ হবার পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে রেজাল্ট কবে বেরোবে, তা নিয়ে ক্রমাগত উৎকণ্ঠা কাজ করছিল। পর্ষদের এই ঘোষণার পর তারা কিছুটা স্বস্তি পেতে চলেছেন ।
এক নজরে
মাধ্যমিক রেজাল্ট 2026
| পরীক্ষার নাম |
মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination)।
|
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
|
| পরীক্ষার তারিখ |
২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬।
|
| মোট পরীক্ষার্থী |
৯ লক্ষ ৭১ হাজার।
|
| ফলাফল প্রকাশের অফিসিয়াল তারিখ | ৮ মে, ২০২৬ |
| ফলাফল দেখার মাধ্যম |
অনলাইন ওয়েবসাইট এবং সরাসরি স্কুল।
|
মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে?
পর্ষদের নিয়ম অনুযায়ী প্রতিবছর পরীক্ষা শেষ হবার ৯০ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়। কিন্তু এবছর রাজ্যে বিধানসভা নির্বাচন পড়ে যাওয়ায় রেজাল্ট প্রকাশের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ২৩ এপ্রিল থেকে থেকে ৪ মে অবধি ভোট এবং ভোটের রেজাল্ট এই পর্বই চলবে। তাহলে এবছর মাধ্যমিক রেজাল্ট দেরিতে আসতে পারে, এই ধারণই ছিল সবার। কিন্তু সম্প্রতি পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। আগামী ৮ মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ পাচ্ছে। এদিন প্রথমে অনলাইন এবং তারপর অফলাইনে স্কুলে স্কুলে প্রত্যেকের রেজাল্ট দেওয়া হবে।
মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবো?
প্রতি বছরের মতো এবারও পর্ষদের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখা যাবে। এজন্য ছাত্রছাত্রীদের,
- রেজাল্ট দেখার জন্য ভিজিট করুন www.results.exambangla.com ওয়েবসাইট।
- হোমপেজে থাকা “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করতে হবে।
- নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করতে হবে।
- এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার ডিজিটাল মার্কশিট ফুটে উঠবে।
- ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।
এই লিংকের মাধ্যমে সর্বপ্রথম রেজাল্ট চেক করতে পারবেন- Click Here
আরও পড়ুনঃ ওয়েসিস স্কলারশিপ ২০২৬ এ আবেদন শুরু হল, মাধ্যমিক পাসে ১২ হাজার টাকা পর্যন্ত
এস এম এসের মাধ্যমে রেজাল্ট চেক
অফিসিয়াল ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকলে SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন। মোবাইলের মেসেজ বক্সে গিয়ে লিখুন- WB10 <স্পেস> আপনার রোল নম্বর এবং পাঠিয়ে দিন 5676750 অথবা 56263 নম্বরে। ফিরতি মেসেজে আপনার প্রাপ্ত নম্বর ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now