চলতি মাসেই প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল! সম্ভাব্য তারিখ জানালো পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে চলে ৪ঠা মার্চ পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের ফলাফল। তবে ফলাফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ কবে তা জানার অপেক্ষায় ছিলেন রাজ্যের পরীক্ষার্থীরা। আর এবার পর্ষদের তরফে তিন সম্ভাবনা তারিখের কথা ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে এর মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট।

বিকাশ ভবন সুত্রে খবর, বড়সড় কিছু পরিবর্তন না হলে মে মাসের ১৫ তারিখ নাগাদ চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, ১৫, ১৬ অথবা ১৭ই মে তারিখের মধ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। ইতিমধ্যে পর্ষদ সূত্রে খবর, একশো শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের মূল্যায়নের কাজ। উত্তরপত্র সংক্রান্ত যে সমস্ত সংশয় রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট প্রস্তুতির ব্যস্ততা চলছে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে।

আরও পড়ুনঃ Check Madhyamik Result 2023

প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। নম্বর যাচাইয়ের জন্য (www.wbbsedata.com) নামক একটি ওয়েবসাইট চালু করেছে পর্ষদ। পরীক্ষকেরা অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। ১লা মের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। পর্ষদ সূত্রে খবর, অতি শীঘ্রই যাতে রেজাল্ট প্রকাশ করা যায়, তার জন্য তৎপরতা গ্রহণ করা হচ্ছে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ