চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

মালদা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল, ৩১ মার্চ পর্যন্ত চলবে আবেদন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যে ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার মালদা জেলার পক্ষ থেকে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম— অঙ্গনওয়াড়ি সহায়িকা
মোট শূন্যপদ— প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে শূন্যপদ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা— প্রার্থীদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে

অঙ্গনওয়াড়ী কর্মী পরীক্ষার সব খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যান 👇

অঙ্গনওয়াড়ি কর্মী

নিয়োগ পদ্ধতি— লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

লিখিত পরীক্ষার সিলেবাস

■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর

নতুন সিলেবাস অনুযায়ী লিখিত আমাদের বইটি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন

অঙ্গনওয়াড়ি কর্মী

আবেদন পদ্ধতি— এই নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। জেলা প্রশাসন প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেয়া হল। উক্ত লিঙ্কে ভিজিট করার পর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় নথি পত্র গুলির স্ক্যান কপি আপলোড করে দেবেন। সমস্ত তথ্য পুনরায় যাচাই করার পর আবেদনপত্র সাবমিট করবেন চাকরিপ্রার্থীরা।

যেসব ব্লকে নিয়োগ হবে— ওল্ড মালদা, মানিকচক, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, হবিবপুর, রাতুয়া, গাজোল, ইংলিশবাজার এবং বামনগোলা

আবেদনের শেষ তারিখ— ৩১ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ সব জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ফর্ম ডাউনলোড ২০২৪

অঙ্গনওয়াড়ি কর্মী

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ