মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে আশা কর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন জেলায় এবং ওই জেলার কোন কোন ব্লকে কর্মী নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতিসহ আরও অনেক কিছু তথ্য জানতে নীচে রইল আজকের এই বিস্তারিত প্রতিবেদন। এই পদে কেবলমাত্র মহিলা (বিধবা, বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্না) প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পদের নাম- আশা কর্মী।
বয়স- ০১/০৭/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মান কোনভাবেই বিবেচিত হবে না। এমনকি মাধ্যমিকে অনুত্তীর্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.malda.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মালদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ ইন্ডিয়ান ওয়েল দপ্তরে মাধ্যমিক পাশে নিয়োগ

নিয়োগের স্থান- মালদা জেলার সদর সাব ডিভিশনাল অফিসের অন্তর্গত বিভিন্ন ব্লকে।
যে সমস্ত ব্লকে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নোক্ত- মানিকচক (গোপালপুর, চৌকি মিরদা, হিরন্দপুর), ইংলিশ বাজার (বিনোদপুর, মিল্কি, নরহাটা), Gazole (Gazole- I, আলাল, শাহজাদপুর), কালিচক- I (মোজামপুর), কালিচক- II (আলিপুর-II), কালিচক- II (বাঙ্গিতোলা), কালিচক- III (আকন্দবাড়িয়া)।

ইন্টারভিউয়ের দিন যে সমস্ত নথি নিয়ে যেতে হবে তা নিম্নোক্ত-
• ভোটার কার্ড।
• বয়সের প্রমাণপত্র।
• মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
• কাস্ট সার্টিফিকেট।
• রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

আবেদন করার শেষ তারিখ- 25 সেপ্টেম্বর, 2022

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন