জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— DH & FWS/311

পদের নাম— Multi Rehabilitation Worker
মোট শূন্যপদ— ১৬ টি। (UR- ৮ টি, SC- ৪ টি, ST- ১ টি, OBC- ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন চাকরিপ্রার্থীরা।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ সেন্ট্রাল ব্যাঙ্কের ৩ হাজার শূন্যপদে বিরাট নিয়োগ

আবেদন পদ্ধতি— রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর নির্দিষ্ট অপশন থেকে অনলাইন আবেদনপত্র বের করতে হবে চাকরিপ্রার্থীদের। এরপর সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। গুরুত্বপূর্ণ নথিপত্র আপলোড হওয়ার পর নির্দিষ্ট আবেদন ফি জমা করে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন ফি— অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১৫ মার্চ, ২০২৪।

সব চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন: Click Here

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন