রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Ophthalmic Assistant
মোট শূন্যপদ- ৪ টি। (UR-2, SC-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ কেমিস্ট্রি/ বায়োলজিতে উচ্চ মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের প্যারামেডিকেল কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা।

চাকরির খবরঃ স্টিল কারখানায় কর্মী নিয়োগ

পদের নাম– Immunization Volunteer
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সঙ্গ ডিপ্লোমা সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- দৈনিক বেতন ৫৫০/- টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Secretary, District Health and Family Welfare Samity and Chief Medical Officer Of Health, Malda, Jhaljhalia, Malda-732101
আবেদনের শেষ তারিখ- ১৬, নভেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও Reserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।

চাকরির খবরঃ রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- মালদা জেলার বিভিন্ন ব্লকে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা