মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি এমন কিছু চাকরির খবর যেগুলির আবেদন চলবে মার্চ মাস জুড়ে। মার্চ মাসে যেসব চাকরির আবেদন চলছে সেগুলি শ্রেণীবদ্ধ ভাবে আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল। প্রতিটি চাকরির খবরের নিচেই ‘Apply Now’ অপশন থাকবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ‘Apply Now’ ক্লিক করে সরাসরি নিজের আবেদন জানাতে পারবেন।

➡️ শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— দুটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৭ মার্চ, ২০২৪।
Official Website: Apply Now

➡️ কলকাতা জাদুঘরে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা লাগবে। একই সঙ্গে প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিং -এর দক্ষতা রাখতে হবে।
বয়সসীমা— ইচ্ছুক আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি— যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ— ১১ মার্চ, ২০২৪।
Official Website: Apply Now

রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবরের আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

➡️ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমেই এখানে আবেদন জানতে পারবেন। জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ— ২০ মার্চ, ২০২৪।
Official Website: Apply Now

➡️ জেলা আদালতে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা— আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৭ মার্চ, ২০২৪।
Official Website: Apply Now

➡️ কলকাতা হাইকোর্টে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ— ১৫ মার্চ, ২০২৪।
Official Website: Apply Now

চাকরি এবং শিক্ষা জগতের সব খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসআপ চ্যানেল জয়েন করুন।

➡️ কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগে
শিক্ষাগত যোগ্যতা— আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— ১ জানুয়ারী, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৭ এপ্রিল, ২০২৪।
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে