মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? একনজরে এ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেখে নিন। কেন্দ্রীয় ও রাজ্য সরকার এমনকি বেশ কিছু জেলাতেও গুরুত্বপূর্ণ কিছু চাকরির ফর্ম ফিলাপ চলছে মার্চ মাসে। মাধ্যমিক পাশ থেকে গ্র্যাজুয়েশন সমস্ত যোগ্যতার প্রার্থীরাই এগুলিতে আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হন এবং দৈনিক ব্যস্ততার মাঝে সমস্ত চাকরির আপডেট প্রতিদিন না রাখতে পারেন, তবে এই পোস্টটি আপনারই জন্য। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে থাকলে অনেক কিছু জানতে পারবেন।

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

মার্চ মাসে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখা যাচ্ছে, কি যোগ্যতা লাগবে এগুলিতে আবেদনের জন্য এবং কোথায় আবেদন করবেন, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

বর্তমান চাকরির খবর ২০২৬

এরকম চাকরির খবরের আপডেট দৈনিক নিয়মিত সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। নীচে গ্রুপের লিংক দেওয়া হল।

---Advertisement---

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ

ভারতীয় আর্মিতে ২৫ হাজারেরও বেশি শূন্যপদে অগ্নিবীর সেনা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, ব্যারাকপুর, শিলিগুড়ি সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে কয়েক হাজার শূন্য পদে রয়েছে।শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত।
বয়সসীমা: ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে)।
আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

কলকাতা সহ রিজার্ভ ব্যাংকের বিভিন্ন অফিসে মোট ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সমেত গ্র্যাজুয়েশন পাশ।
বয়সসীমা: ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। (সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং এসসি/এসটি প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন)।
আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

WBCSC সহকারী অধ্যাপক নিয়োগ

WBCSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং আধা সরকারি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। মোট ২ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর সমেত স্নাতকোত্তর পাস, সঙ্গে নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: পহেলা জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ

সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে সফটওয়্যার ডেভেলপার, মোবাইল ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিন, আই টি অফিসার সহ ২১ টি পদে ২৭৫ জন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশন পাশ।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

---Advertisement---

আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ

আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে ‘আনন্দধারা’ প্রকল্পের অধীনে মোট ৫২ জন অ্যাকাউন্টেন্ট ও এম আই এস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: কমার্স বিভাগের স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ২৭ শে মার্চ, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

কলকাতায় স্টাফ নার্স নিয়োগ

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে খিদিরপুর স্বাস্থ্য কেন্দ্রে স্টাফ নার্স পদে মহিলা প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। মোট ৮৬ টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস, সেইসঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ

পশ্চিম বর্ধমানে জেলা স্বাস্থ্য বিভাগের অফিসে কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) এবং কমিউনিটি হেলথ অফিসার (বি এ এমএস) পদে মোট ২২ জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস, সেইসঙ্গে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
বি এ এম এস প্রার্থীদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি এ এম এস পাস এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়স সীমা : ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ১৯ মার্চ, ২০২৬।
আবেদন লিঙ্ক: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন