একাধিক পদে সরকারি খনিজ দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক থেকে স্নাতকোত্তর যোগ্যতায় আবেদনের সুযোগ!

Published By: Exam Bangla | Published On:
Share:

বিপুল পরিমাণ শূন্য পদে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত মিনারেল এক্সপ্লোরেশন এন্ড কনসালটেন্স লিমিটেড বা MECL এর তরফে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো চাকরিপ্রার্থীদের জন্য। দেশে বিপুল পরিমাণে যুবক-যুবতী তাদের যথাযথ যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছেন না। এর ফলে বাড়ছে বেকারত্বের হার। তবে এবার এই সংস্থার তরফে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীরা একাধিক পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে বিশদে আলোচনা করা হলো।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • একাউন্টেন্ট,
  • হিন্দি ট্রান্সলেটর,
  • সহকারি,
  • টেকনিশিয়ান,
  • স্টেনোগ্রাফার,
  • ইলেকট্রিশিয়ান,
  • মেশিনিস্ট,
  • মেকানিক,
  • মেকানিক কাম অপারেটর,
  • জুনিয়র ড্রাইভার ইত্যাদি।

মোট শূন্য পদের সংখ্যা- ১০৮ টি।

শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে স্নাতকোত্তার যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীরা একাধিক পদে আবেদন জানাতে পারবেন। মূলত চাকরিপ্রার্থী শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করেই এক্ষেত্রে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই যোগ্যতা থাকলেও একাধিক পদে আবেদন জানানো যাবে। পদ অনুসারে সঠিক শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে হবে।

বয়স সীমা- উপরে উল্লেখিত প্রতিটি পদের জন্যই চাকরিপ্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে আবেদন জানাতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে আবেদনের সুযোগ থাকছ।

---Advertisement---

চাকরির খবরঃ ৬০০০ এর বেশি শূন্যপদে ভারতীয় রেলে গ্রুপ সি কর্মী নিয়োগ শুরু

পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি পদেই অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। তাই বিভিন্ন সমতুল্য পদে অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে।

মাসিক বেতন- পদ অনুসারে বিভিন্ন মাসিক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে নিযুক্ত কর্মীদের জন্য। এক্ষেত্রে নূন্যতম ১৯৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫৯০০ টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত কর্মী। এই মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা মিলবে কর্মীদের। তবে পদ অনুসারে বেতন কাঠামো জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

চাকরির খবরঃ জুন মাসে যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রতিটি চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে যোগ্যতা যাচাই করা হবে। এরপর বিভিন্ন পদের জন্য সবথেকে যোগ্য চাকরিপ্রার্থীদের নামের মেধা তালিকা প্রকাশ করে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এরপর সঠিক চাকরি প্রার্থীদের কর্মী হিসেবে সরাসরি নিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তর।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে www.mecl.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। জুন মাসের ১৪ তারিখ থেকে এই পদে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইনে সঠিকভাবে আবেদন পত্র পূরণ করে ০৫/০৭/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি বলে দেওয়ার নিয়ম মেনে আপলোড করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা