সরকারি ইস্পাত সংস্থায় ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানান

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতবর্ষের উচ্চ মাধ্যমিক যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ইস্পাত মন্ত্রণালয়ের অন্তর্গত সংস্থা MECON লিমিটেড। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই সংস্থার তরফে ড্রাফটসম্যান পদে ইন্টারভিউ এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী জুন মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন মাধ্যমে এর আবেদন গ্রহণ। আবেদন শুরু হওয়ার আগেই এই নিয়োগ সম্পর্কে আগ্রহী হয়ে থাকলে আজকের প্রতিবেদন থেকে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও সিলেবাস এবং আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- MECON লিমিটেড।

পদের নাম- ড্রাফটসম্যান।

মোট শূন্য পদের সংখ্যা- ২৪টি।

মাসিক বেতনের পরিমাণ- কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে অনুসারে ৩০ হাজার টাকা স্থায়ী বেতন পাবেন নিযুক্ত কর্মী। এর পাশাপাশি ৮৭৫ টাকার অতিরিক্ত ইন্সেন্টিভ -এর সুবিধাও পাওয়া যাবে। অপরদিকে প্রতিবছর ৩ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, মাসিক ছুটি, সাপ্তাহিক ছুটি, HRA এবং চিকিৎসা গত একাধিক সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মী।

বয়স সীমা- এই পদে ন্যূনতম ১৮ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- MECON লিমিটেডের ড্রাফটসম্যান পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অথবা ITI বা পূর্ণ সময়ের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে উত্তর ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ

পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে জানানো হচ্ছে যে, ন্যূনতম ৩ বছর থেকে ৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। স্টিল স্ট্রাকচার ড্রইং এর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীর।

নিয়োগ পদ্ধতি- এখানে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীদের। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত করা হতে পারে। এক্ষেত্রে কর্মী হিসেবে নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। চাকরিপ্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হবে। তারপর সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থী।

চাকরির খবরঃ সরকারি স্টিল কোম্পানিতে ৩০০ শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

প্রয়োজনীয় নথিপত্র-

  • আবেদনকারীর আধার কার্ড ও প্যান কার্ড,
  • কাস্ট সার্টিফিকেট,
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,
  • পূর্ব অভিজ্ঞতার বিবরণ,
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি ইত্যাদি।

আবেদন পদ্ধতি- www.meconlimited.co.in -এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশন থেকে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের আগে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদনের পদ্ধতি এবং ডকুমেন্ট আপলোডের সঠিক পদ্ধতি ভালোভাবে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন। ০৯/০৬/২০২৫ তারিখ থেকে ২৩/০৬/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন জানানোর পোর্টাল খোলা থাকবে। এরপর চাকরিপ্রার্থীরা আর আবেদন জানাতে পারবেন না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন