কেন্দ্রীয় সরকারি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন ২৪০০০/- টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষ এর অন্তর্গত ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা সরকারি দপ্তরে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের আয়ুরজ্ঞান প্রকল্পে চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য EXAM BANGLA র তরফে আজকের প্রতিবেদনটিতে উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।

মোট শূন্য পদের সংখ্যা- ৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি।

পূর্ব অভিজ্ঞতা- চাকরি প্রার্থীকে যেকোনো সরকারি দপ্তরে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এর পাশাপাশি মাইক্রোসফট অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ  ১০,২৭৭ শূন্য পদে সরকারি ব্যাংকে CRP ক্লার্ক নিয়োগ

অন্যান্য দক্ষতা- আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইংরেজি ভাষায় প্রতি মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দি ভাষায় প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে। টাইপিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫% ভুল গ্রহণ করা হবে।

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের প্রত্যেক মাসে ২৪,৩৫৬ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের যথাযথ পদ্ধতি মেনে এবং টাইপিং এর দক্ষতা দেখে তবেই কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। নিযুক্ত কর্মীদের নতুন দিল্লিতে গিয়ে এই কাজ করতে হবে।

চাকরির খবরঃ প্রভিডেন্ট ফান্ড দপ্তরে ২৩০ টি শূন্য পদে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- মিনিস্ট্রি অফ আয়ুষ এর উল্লেখিত পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের কাছে শুধুমাত্র অফলাইন মাধ্যম রাখা হয়েছে। এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্স কপি স্বাক্ষর করে আবেদন পত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে। সমস্ত কাজ সঠিকভাবে হয়ে গেলে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি ০৬/০৮/২০২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন