ভারতীয় সেনার ITBP বিভাগে কনস্টেবল নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (ITBP), মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স (MHA) -এর মাধ্যমে ড্রাইভার পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No. –

পদের নাম – Constable (Driver)
মোট শূন্যপদ – ৪৫৮ টি। (UR – ১৯৫ টি, SC – ৭৪ টি, ST – ৩৭ টি, OBC – ১১০ টি, EWS – ৪২ টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে আবেদনকারী প্রার্থীর ভারী যানবাহন চালকের একটি বৈধ লাইসেন্স থাকা আবশ্যক।
বয়সসীমা – উক্তপদে আবেদন করার জন্য প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৭ জুলাই ১৯৯৬ থেকে ২৬ জুলাই ২০০২ -এর মধ্যে।

চাকরির খবরঃ AIIMS -এ বিপুল পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি – আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

চাকরির খবরঃ ECIL -এ কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি – ভারতীয় সেনার নিয়োগ পদ্ধতি অনুসারে Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Written Examination, Verification of Original Documents, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME), Review Medical Examination (RME) ইত্যাদি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা – এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ জুন ২০২৩ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে