রাজ্যে আসছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! কর্মসংস্থান হবে প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষের!

Published By: Madhumita Pal | Published On:
Share:

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে আসতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। কলকাতায় নিজেদের দফতর করতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, কলকাতায় এই ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ তৈরির জন্য মউ সাক্ষরিত হলো ২১শে মার্চ। বিধাননগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষ ও মার্লিন গ্রুপের মধ্যে এই মউ সাক্ষরিত হয়েছে বলে জানা যাচ্ছে।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কলকাতায় আসা কে মুখ্যমন্ত্রী কলকাতার মুকুটে নতুন পালক বলে আখ্যায়িত করেছিলেন। সারা বিশ্বের ১০০টি দেশে এই কেন্দ্রটির অবস্থান রয়েছে। ভারতে অবস্থিত এর সবচেয়ে পুরনো কেন্দ্রটি রয়েছে মুম্বাইতে। এছাড়া দেশের আরও পাঁচটি অঞ্চলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা রয়েছে। আর এবার সপ্তম শাখাটি আসতে চলেছে কলকাতায়। জানা যাচ্ছে, কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি তৈরি হবে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায়। প্রায় ৩৫ লক্ষ বর্গফুট জমির উপর তৈরি হবে সেন্টারটি। সেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এর ফলে রাজ্যের তিরিশ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির আবহে নিত্যদিন চাকরি বাতিল হচ্ছে একের পর এক অযোগ্য প্রার্থীর। নিয়োগের দাবিতে চলছে অনশন, বিক্ষোভ। সরকারি চাকরির উপর আস্থা হারিয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের’ কলকাতায় আসার সিদ্ধান্তকে একপ্রকার ভালো দিক হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা