রাজ্যের পৌরসভায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, আজ থেকে শুরু হল আবেদন প্রক্রিয়া

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সংস্থার পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। নতুন এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু শূন্যপদে গ্রুপ- ডি কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— WBMSC/web/06/Direct-I

পদের নাম— Satkar Karmee
মোট শূন্যপদ— ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা— আবেদনকারীকে অবশ্যই একজন স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে। শারীরিকভাবে সক্ষমতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করার দক্ষতা রাখতে হবে। বিশেষভাবে কোন শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি এখানে উল্লেখ করা হয়নি।
মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের বেতন কমিশনের ROPA 2019 আইনের লেভেল ১ অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ৪০ বছরের নিচে হতে হবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার সময় অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন এবং জরুরি ডকুমেন্টসগুলির স্ক্যান কপি আপলোড করবেন। এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি— সাধারণ এবং ওবিসি শ্রেণীর চাকরিপ্রার্থীদের ২০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অন্যান্য শ্রেণীভুক্ত চাকরি প্রার্থীদের ৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১৪ এপ্রিল, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন