মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, আজই শুরু হলো আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন, সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে মাল্টি টাস্কিং পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হলো।

Employment no- nil

পদের নাম – Multi Tasking Staff
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আইটিআই পাশ আউট চাকরিপ্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৮,০০০ টাকা।

আরও পড়ুনঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

বয়সসীমা – আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে উপযুক্ত তথ্য দিয়ে সেই আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর পোস্ট অফিসের মাধ্যমে পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য যোগ্যতার প্রমাণপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা – The Director General, Raja Rammohun Roy Library Foundation, Block-DD-34, Sector-I, Salt Lake City, Kolkata 700 064

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ – ৩ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা