মুর্শিদাবাদের জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশনাল হেলথ মিশন (NHM) এর অধীনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক এলাকায় স্বাস্থ্য বিভাগে গ্রুপ- সি কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে যে কোন চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের পর মাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

মুর্শিদাবাদের জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ

এক্ষেত্রে যে পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তা হল ব্লক প্রোগাম কো অর্ডিনেটর (ASHA)। মোট ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কোন ক্যাটেগরিতে কটি শূন্যপদ রয়েছে তা নীচে জানানো হল।

Category Vacancy
UR ৪টি
SC ২টি
ST ১টি
OBC-A ১টি
OBC-B ১টি
EWS ১টি

নিয়োগ কোথায় হবে?

নির্বাচিত প্রার্থীদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বেলডাঙ্গা-১, বেলডাঙ্গা-২, হরিহরপাড়া এবং নওদা ব্লকে কাজের পোস্টিং দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের সমাজবিজ্ঞান, সমাজতত্ত্ব, এমএসডব্লিউ, এমবিএ, অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন বা মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অথবা, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্বাস্থ্য প্রকল্পে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬ হিসেবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকা প্রার্থীর আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন

নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০ টাকা পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি

নিয়োগ প্রক্রিয়া হবে মেধা তালিকার মাধ্যমে। একাডেমিক কোয়ালিফিকেশন থেকে ১৫ নম্বর, কাজের অভিজ্ঞতা থেকে ১৫ নম্বর, ৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২৫ নম্বরের কম্পিউটার স্কিল টেস্ট এর ভিত্তিতে এই মেধা তালিকা তৈরি করা হবে। মেধাতালিকায় বাছাই হওয়া প্রার্থীদের নিয়োগ পত্র প্রদান করা হবে।

আবেদন করার নিয়ম

আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
১) প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in-এ যান।
২) হোম পেজের বাম দিকে ‘E-Governance’ সেকশনে গিয়ে ‘Online Recruitment‘-এ ক্লিক করুন।
৩) ‘Continue Registration‘ সম্পন্ন করে এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ শেষ করুন।
৪) প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
৫) আবেদন ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করুন।

আবেদন ফি

ক্যাটেগরি ফি
সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা
SC/ ST দের জন্য ৫০ টাকা

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • আবেদন শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা থেকে।
  • আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১২টা পর্যন্ত)।
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬।
  • ফাইনাল সাবমিশনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা থেকে শুরু