রাজ্যে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, এইট পাশ ও মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের একটি জেলায় সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ সহ বর্তমানে কর্মরত যোগ্যতাসম্পন্না অঙ্গনওয়াড়ি সহায়িকাদের পদোন্নতি মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.– _/আই সি ডি/ আর এন জি-II
পদের নাম- অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা।
সব মিলিয়ে মোট শূন্যপদ- ৫০০+
শিক্ষাগত যোগ্যতা- অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রতিমাসে ৮,২৫০/- টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রতিমাসে ৬,৩০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে। পরে মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৭ জানুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- মুর্শিদাবাদ জেলার (বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদ অনুযায়ী) বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা