রাজ্যের নদীয়া জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় এখনি আবেদন করুন

Published By: Priyanka Sen | Published On:
Share:

মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল নদিয়া জেলা প্রশাসন দপ্তর। এখানে মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী হিসেবে সরাসরি চাকরির সুযোগ পাচ্ছেন রাজ্যের উল্লেখিত জেলার মহিলা চাকরি প্রার্থীরা। ১৮/০৭/২০২৫ তারিখে অফিসিয়াল ভাবে নদীয়া জেলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে। চাকরির বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতির সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকছে আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- আশা কর্মী।

বয়স সীমা- পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার আশা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের ১৮/০৭/২০২৫ তারিখের হিসাব অনুসারে ন্যূনতম ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ফেনীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের নিম্ন সীমায় ছাড় দেওয়া হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা সংরক্ষিত শ্রেণীর হয়ে থাকলে ন্যূনতম ২২ বছর থেকে আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ BHEL এ মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

অন্যান্য যোগ্যতা-

  • আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • ওই মহিলা চাকরিপ্রার্থী থেকে সংশ্লিষ্ট গ্রাম বা নির্বাচনক্ষেত্রের বাসিন্দা হতে হবে।
  • এই পদে বিবাহিতা, বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সমস্ত মহিলা চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে, নদীয়া জেলার হাঁসখালি উন্নয়ন সমষ্টি এর তরফে এই নিয়োগটি করা হচ্ছে। তাই আবেদনকারী চাকরিপ্রার্থীকে ওই নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং চুক্তিভিত্তিক এই পদে আবেদনের সমস্ত যোগ্যতা পূরণ করতে হবে। এর পাশাপাশিযোগ্য আবেদনকারীদের আবেদন বাছাই করে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট বা মেধা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না চাকরি প্রার্থীদের।

চাকরির খবরঃ ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পাশে প্রশিক্ষক নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথিপত্র-

  • আবেদনকারীর ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স কপি,
  • ২০২৫ সালের ভোটার তালিকায় নিজের এবং তার স্বামীর নামের পাতার জেরক্স কপি,
  • মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট ও অ্যাডমিট কার্ড এর জেরক্স,
  • কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স,
  • দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
  • ৫ টাকার ডাক টিকেটসহ নিজের ঠিকানা লেখা খাম,
  • বিবাহ সম্পর্কিত প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে অফলাইনে উল্লেখিত নথিপত্র গুলির সঙ্গে আবেদন পত্রটি জমা করতে হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সেটিকে হাতে কলমে পূরণ করে নথিপত্র একত্রিত করে একটি মুখবন্ধ খামে নিয়ে হাসখালি উন্নয়ন সমষ্টি, নদীয়ার অফিসে গিয়ে ০৬/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা মেল দ্বারা পাঠানো হলে তা গ্রহণযোগ্য হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, মোট শূন্যপদ ৫২ টি উত্তর দিনাজপুর স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক ২০ হাজার টাকা বেতন কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ