রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রায়শই। সম্প্রতি রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 2492(23)-WCD-17016/1/2022

পদের নাম- Officer-in-Charge
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে LLB অথবা Psychology, Social Work বা Social Science বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ৩৩,১০০ টাকা।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নুন্যতন ২৭ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে।

চাকরির খবরঃ এক নজরে দেখুন বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে

পদের নাম- House Mother
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৪,৫৬৪ টাকা।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নুন্যতন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে এই পদে চাকরির জন্য আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে নিজস্ব স্বাক্ষর করা প্রয়োজনীয় নথিপত্র দপ্তরের নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Social Welfare Section, Office of the District Magistrate, Nadia, Krishnanagar, Pin 741101

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৮০ নাম্বারের। অন্যদিকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে মোট ২০ নাম্বারের।

আবেদনের শেষ তারিখ- ৭ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ জেলা আদালতে ‘গ্রূপ- সি’ কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা