মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে রেশম চাষীদের গুচ্ছভিত্তিক উন্নয়নসংক্রান্ত প্রকল্পে, করিমপুর কার্যালয়ের প্রযুক্তি সহায়তা কেন্দ্রের অন্তর্গত করিমপুর ২ ব্লক এলাকায় স্থানীয় রেশম বন্ধু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো। Resham Bandhu Recruitment 2022.

পদের নাম- রেশম বন্ধু।
মোট শূন্যপদ- ৩ টি।
বয়স- ১/১/২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় সহজে যাতায়াত ও যোগাযোগ করার জন্য সাইকেল ও স্মার্টফোন থাকা জরুরি।
বেতন- প্রতি মাসে বেতন বাবদ ৫০০০/- টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আবেদপত্র পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযোজন করে একটি মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাবেন নদীয়া জেলার করিমপুর উপ অধিকর্তা, রেশম শিল্প, কৃষ্ণনগর কার্যালয় থেকে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- উপ অধিকর্তা, রেশম শিল্প , রেশম ভবন, বনশ্রী পাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া। পিন ৭৪১১০১
আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২২।

নির্বাচন পদ্ধতি- আবেদনকারী প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ তারিখ- ২ মার্চ, ২০২২। সকাল ১১ টা ৩০ মিনিট।
স্থান- রেশন দপ্তর এর কার্যালয়, কৃষ্ণনগর, নদিয়া

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা