মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যে আবারও রেশম চাষীদের উন্নয়ন ভিত্তিক প্রকল্পে কাজ করার জন্য রেশম বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বস্ত্র দপ্তরের অধীনস্থ সেরিকালচার কমিশনারের অফিস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্পূর্ণ এক বছরের জন্য অস্থায়ী পদে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- রেশম বন্ধু।
শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় যাতায়াত ও যোগাযোগ রাখার জন্য প্রার্থীর অবশ্যই একটা সাইকেল ও স্মার্টফোন থাকতে হবে। এছাড়াও প্রার্থীর যেকোনো রাষ্ট্রয়ত্ত সরকারি ব্যাংকে সেভিংস একাউন্ট থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে সাদা কাগজে দরখাস্ত লিখে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে মুখবন্ধ খামে স্পিড পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ০২/০৩/২০২২ থেকে ১০/০৩/২০২২ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
দরখাস্ত পাঠানোর ঠিকানা- উপঅধিকর্তা, রেশম শিল্প, রেশম ভবন, বনশ্রীপাড়া লেন, কৃষ্ণনগর, নদীয়া, পিন- ৭৪১১০১

চাকরির খবরঃ বন দপ্তরে কর্মী নিয়োগ চলছে

প্রয়োজনীয় নথি-
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) মাধ্যমিক পাশ মার্কসিট ও সার্টিফিকেট।
৪) সেরিকালচার প্রশিক্ষণের সার্টিফিকেট।
৫) রেশম চাষ পরিবারভুক্ত জেলা সার্টিফিকেট।
৬) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড।
৭) কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।

কাজের বিবরণ- প্রতি ১৫ দিনের কাজের বিবরণ স্থানীয় বেথুয়াডহরি রেশম শিল্প কার্যালয়ে জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
ইন্টারভিউ -এর তারিখ: ১৭/০৩/২০২২, সকাল ১১.৩০।
ইন্টারভিউ -এর স্থান: রেশম দপ্তরের কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী