রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। রাজ্যের বিভিন্ন ব্লকে উচ্চমাধ্যমিক পাশে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। যেকোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট ব্লকগুলি থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 01(PLV)/2023

পদের নাম- Para Legal Volunteer
মোট শূন্যপদ- ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- দৈনিক হাজিরা অনুযায়ী প্রতিদিন ৫০০/- টাকার হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

চাকরির খবরঃ সরকারি হোস্টেলে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- The Secretary, District Legal Service Authority, Nadia, Address- ADR Centre, District Judges Court Compound, Krishnanagar, Nadia, Pin- 741101

আবেদনের শেষ তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৩।

চাকরির খবরঃ রাজ্যের কো-অপারেটিভ দুগ্দ্ধ সমিতিতে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে