কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্য পদে সম্মানীয় বিভাগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অবশ্যই অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স এর অন্তর্গত নারকোটিক্স বিভাগে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। ভারতবর্ষের কলকাতা সহ একাধিক শহর থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা। পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি এবং কলকাতার জন্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সকল চাকরি প্রার্থীর জন্য EXAM BANGLA -র পক্ষ থেকে এই নিয়োগের সমস্ত বিবরণ নিচে উল্লেখ করা হলো। চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদনটি পড়ে নিয়ে অবশ্যই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জেনে নিন।
[quads id=16]
এই বিজ্ঞপ্তির মাধ্যমে সাব- ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা- ৯৪ টি।
মাসিক বেতনের পরিমাণ- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতনক্রম অনুসারে চাকরিপ্রার্থীরা ন্যূনতম ৯৩০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকার মূল বেতনের পাশাপাশি ৪৬০০/- টাকার গ্রেড পে পাবেন। এর পাশাপাশি সরকারি কর্মচারী হিসাবে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে উল্লেখিত পদে নিযুক্ত কর্মীদের।
বয়স সীমা- এই পদে সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদনের যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রতিটি চাকরিপ্রার্থীকে আবশ্যকভাবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট আইন বিষয়ে অন্ততপক্ষে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সমতুল্য পদে যে সমস্ত কর্মীরা ইতিমধ্যেই রেগুলার বেসিসে কর্মরত রয়েছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনের যোগ্যতা সম্পর্কিত সকল তথ্য আরো ভালোভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে একবার ভালোভাবে পড়ে বুঝে নেবেন।
আবেদন পদ্ধতি- উল্লেখিত পথে আবেদনে ইচ্ছুক সরকারের কর্মচারী বা অফিসারকে নিয়োগ বিজ্ঞপ্তি সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। চাকরিপ্রার্থীদের জন্য মিনিট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে ০৭/০৩/২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৬০ দিনের মধ্যে আবশ্যিকভাবে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
[quads id=16]
আরও পড়ুনঃ WB 7th Pay Commission: রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন চালু হতে পারে? দেখে নিন তাড়াতাড়ি
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.






