প্রতিমাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন, আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই ইন্টার্নশিপে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, ভারত সরকার দিচ্ছে স্কলারশিপ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরেও National Disaster Management Authority Internship Scheme 2023 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় National Disaster Management Authority। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

National Disaster Management Authority Internship Scheme 2023

শিক্ষাগত যোগ্যতা- ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, মানবিক বিজ্ঞান, ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য অধ্যয়ন অথবা সমতুল্য বিষয়ে সম্প্রতি স্নাতক ডিগ্রী লাভ করা শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। অন্য যেকোনো বিষয়ে স্নাতক শিক্ষার্থীরা আবেদন করতে চাইলে তাদের এমন কোনো বিষয়ে স্নাতক হতে হবে যেটি ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত।

চাকরির খবরঃ কোর্টে গ্রূপ- ডি কর্মী নিয়োগ চলছে

টাকার পরিমান- National Disaster Management Authority সংস্থার পক্ষে জানানো হয়েছে যে এই ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১২,০০০/- টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি- স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.ndma.gov.in এ ভিজিট করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে পড়ুয়াদের।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ ২০২৩ 

আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।

Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ঐক্যশ্রী স্কলারশিপ 2026 | WB Aikyashree Scholarship Complete Application Process কন্যাশ্রী স্কলারশিপ 2026 | Kanyashree Scholarship Application Process অনন্ত মেরিট স্কলারশিপ 2026 | Anant Merit Scholarship 2026 LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship Apply Online বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026