চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন

Debasish Ghosh
---Advertisement---

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের অধীনে চুক্তিভিত্তিক পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন আবেদন, কোথায় হবে নিয়োগ আসুন জেনে নেওয়া যাক ইত্যাদি বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে।

Employment No. – DH&FWS/JGM/2023/959

পদের নাম – Consultant Quality Monitoring (Facility)
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিং/ লাইফ সায়েন্স/ সামাজিক বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং হাসপাতাল প্রশাসন/ স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সহ জনস্বাস্থ্য/ হাসপাতাল প্রশাসনে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩৫,০০০ টাকা।

পদের নাম – VBD Technical Supervisor
মোট শূন্যপদ – ১ টি। (SC)
শিক্ষাগত যোগ্যতা – জীববিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা দ্বাদশ শ্রেণীতে বায়ো সায়েন্স সহ যেকোনো বিষয়ে স্নাতক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।

আরও পড়ুনঃ আশা কর্মী নিয়োগ করছে জেলা স্বাস্থ্য দপ্তর

পদের নাম – Laboratory Technician
মোট শূন্যপদ – ২ টি। (UR – ১টি, SC – ১টি।)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে DMLT কোর্স সহ B.Sc (বায়ো-সায়েন্স) পাশ আউট প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২২,০০০ টাকা।

বয়সসীমা – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -এ ভিজিট করে ‘Recruitment’ উইন্ডো থেকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

আবেদন ফি – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের জন্য ১০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০/- টাকা শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ৮ মে, ২০২৩।

জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ