রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, আবেদন চলবে ৪ মে পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – DH&FWS/APD/No.2023-24/90

পদের নাম – Medical Officer
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস পাশ সহ ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।

পদের নাম – Staff Nurse
মোট শূন্যপদ – ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ মেডিক্যাল কলেজে স্টাফ নিয়োগ

পদের নাম – Community Health Assistant
মোট শূন্যপদ – ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করা যেকোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ১৩,০০০ টাকা।

পদের নাম – Specialist (Medicine)
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস পাশ অথবা ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক ডিগ্রী থাকতে হবে। সেইসঙ্গে ১ বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
দৈনিক বেতন – ৩০০০ টাকা। (সাপ্তাহিক ৩ দিন।)

আরও পড়ুনঃ SIHM দুর্গাপুরে স্টাফ নিয়োগ

পদের নাম – Specialist (Ophthalmologist)
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোন সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন অফ অপথলামোলজি ডিগ্রী থাকা চারটি প্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
দৈনিক বেতন – ৩০০০ টাকা। (সাপ্তাহিক ৩ দিন।)

বয়সসীমা – Staff Nurse এবং Community Health Assistant পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বাকী পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের কম।

আবেদন পদ্ধতি – অফিসিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদন ফর্মটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের কাগজপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহিত প্রার্থীদের Office of the Chief Medical Officer of Health, Alipurduar, Babupara, Maya Talkies Road, Ward No-12, Pin-736121 নির্দিষ্ট অফিসে উপস্থিত হতে হবে।

নিয়োগ পদ্ধতি – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যাচাই করে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

ইন্টারভিউ তারিখ – ৪ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন