পাট কারখানায় কর্মী নিয়োগ, দেখে নিন কীভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশেনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No. –

পদের/ দপ্তরের নাম – Market Promotion & Scheme Implementation/ Technical/ Finance/ Administration
মোট শূন্যপদ – ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা – MBA in Marketing/ MA অথবা MSc/ B. Tech / B.E in Jute-Tech/ Textile Tech/ B.Sc (Ag)/ MBA (Finance)/ M.Com/ LLM ইত্যাদি বিষয়ে UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা উপরিউল্লিখিত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ বিপুল কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় সংস্থা DRDO

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের সফ্ট কপি পাঠাতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন জানানোর জন্য অফিশিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তাতে উপযুক্ত তথ্য পূরণ করে সংস্থার নির্দিষ্ট দপ্তরে আবেদনপত্রটি জমা দিতে হবে। তারপর recruitment@njbindia.in ইমেইল আইডিতে সফ্ট কপি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Secretary, National Jute Board, 3A & 3B, Park Plaza, 71, Park Street, Kolkata -700 016

আবেদনের শেষ তারিখ – ০৭ জুন, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে