কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, প্রতি মাসে বেতন ৩৩,৭৫০ টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের ইঞ্জিনিয়ারদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনপিসিসি) লিমিটেড। কিছুদিন আগেই এই উদ্দেশ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। মূলত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাকরিপ্রার্থীদের চুক্তিভিত্তিক পদে এই নিয়োগটি করা হবে। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো। তাই অবশ্যই একেবারে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়বেন।

নিয়োগ কারী সংস্থা- ন্যাশনাল প্রজেক্টস কনট্রাকশন কর্পোরেশন লিমিটেড (NPCC)

পদের নাম- সিভিল ইঞ্জিনিয়ার

শূন্য পদের সংখ্যা- ১০ টি

শিক্ষাগত যোগ্যতা- যেহেতু এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ হচ্ছে, তাই চাকরি প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে এখানে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে এপ্রেন্টিস নিয়োগ

মাসিক বেতনের বিবরণ- নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ৩৩,৭৫০ টাকা থেকে বেতন শুরু হবে বলে জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। এই সম্পর্কে আরও বিশদে জেনে নিতে অবশ্যই লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিন।

আবেদন পদ্ধতি- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এখানে আগে থাকতে কোন রকম আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে না ইচ্ছুক প্রার্থীদের। নিয়োগের সঠিক দিনে সময় মত সকল নথিপত্র সহ উপস্থিত থাকলেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

প্রয়োজনীয় নথিপত্র- প্রতিটি চাকরিপ্রার্থীকে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র গুলি সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে- আবেদনকারীর আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সকল প্রবাদ পত্র, চাকরি প্যাঁচির কোন পূর্ব অভিজ্ঞতা থাকলে তার সমস্ত প্রমাণ, বয়সের প্রমাণপত্র, সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থী হলে কাস্ট সার্টিফিকেট, রঙিন পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

চাকরির খবরঃ কলকাতা এইমসে সিনিয়র রেসিডেন্ট পদে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি- সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চাকরি প্রার্থীদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকছে ইচ্ছুক প্রার্থীদের কাছে। আপনাদের জন্য আগামী মে মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ফরমেট মেনে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র এবং উপরে উল্লেখিত নথিপত্র গুলি সঙ্গে রাখতে হবে। বিশদে জানতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার দেখে নেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

 

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা