বিদ্যুৎ দপ্তরের উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আজকেই শুরু হচ্ছে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) সম্প্রতি একটি উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – NTPC/CMHQ/01/2023

পদের নাম – Mining Sirdar
মোট শূন্যপদ – ৭ টি। (SC – ২টি, ST – ১টি, OBC – ৪টি।)
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪০,০০০ টাকা।

পদের নাম – Mining Surveyor
মোট শূন্যপদ – ৯ টি। (UR – ৭টি, ST – ২টি।)
শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে বিষয়ে সম্পূর্ণ সময়ের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪০,০০০ টাকা।

আরও পড়ুনঃ বিশ্বভারতীতে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ

বয়সসীমা – উক্ত পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে (www.ntpc.co.in) গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি – এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের এককালীন ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। মহিলা এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য বাছাই করে নেয়া হবে।

আবেদনের শেষ তারিখ – ৫ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন