কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই জলবিদ্যুৎ সংস্থায় বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— TPS/HR/Apprentice/01/2024/730

পদের নাম— Apprentice
মোট শূন্যপদ— ৬৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক স্টাইপেন্ড— অ্যাপ্রেন্টসশিপ আইন ১৯৬১ অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন জানানোর জন্য প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ মে মাসে যেসব চাকরির আবেদন চলছে

আবেদন পদ্ধতি— আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টসশিপ পোর্টালে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট পোর্টালের নাম নথিভুক্ত চাকরিপ্রার্থী এই প্রতিবেদনের নিচে থাকা অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করা আবেদন পত্রে উল্লেখ্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সংস্থার নির্দিষ্ট ঠিকানায় সম্পূর্ণ আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin- 262310

আবেদনের শেষ তারিখ— ৩০ মে, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন