NHPC Recruitment 2025: জাতীয় হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদনের যোগ্যতাগুলি জেনে নিন এখনই

Published By: Priyanka Sen | Published On:
Share:

NHPC Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের চাকরিপ্রার্থীদের জন্য এবার রয়েছে খুশির খবর! কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন বা NHPC লিমিটেড এর তরফে কর্মী নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় ৩০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সমস্যার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এই পদে নিযুক্ত কর্মীরা দেশ এবং বিদেশের বিভিন্ন এলাকায় কাজের সুযোগ পাবেন। তাহলে আর দেরি না করে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং চাকরির সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি যত তাড়াতাড়ি সম্ভব জেনে নেওয়া যাক।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) লিমিটেড।

পদের নাম-

  • অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার,
  • জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার,
  • জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার,
  • জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার,
  • জুনিয়র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার,
  • সুপারভাইসর আইটি,
  • সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট,
  • হিন্দি ট্রান্সলেটর।

মোট শূন্য পদ- ২৪৮ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত পদগুলিতে নিয়োগের জন্য বিভিন্ন যোগ্যতার চাকরি প্রার্থী প্রয়োজন হবে। ন্যূনতম গ্রাজুয়েট যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সাধারণ গ্রাজুয়েট চাকরি প্রার্থীরাও তাদের যোগ্যতা অনুসারে আবেদনের সুযোগ পাবেন বিভিন্ন পদের জন্য। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ পূর্ব বর্ধমান জেলায় সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স সীমা- প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরি প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সরকারি নিয়োগের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীর জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন-

  • অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার: ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা,
  • জুনিয়র ইঞ্জিনিয়ার: ২৯,০০০ থেকে ১,১৯,৫০০ টাকা,
  • সিনিয়র একাউন্টেন্ট: ২৯,০০০ থেকে ১,১৯,৫০০ টাকা,
  • হিন্দি ট্রান্সলেটর: ২৭,০০০ থেকে ১,০৫,০০০ টাকা,
  • সুপারভাইজার: ২৯,০০০ থেকে ১,১৯,৫০০ টাকা।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে চাকরির মেলা

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- বিভিন্ন পদে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা প্রয়োজনীয় লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এরপর সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কর্মী হিসেবে নিয়োগ করবে NHPC দপ্তর। দেশের মধ্যে বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্র দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আগামী সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে আবেদন জানানোর সুযোগ পাবেন। সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমেই চাকরি প্রার্থীদের আবেদন জমা করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় নথিগুলি বলে দেওয়ার নিয়ম মেনে আপলোড করে দিতে হবে। চাকরি প্রার্থীরা অক্টোবর মাসের ১ তারিখ পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন।

আবেদন মূল্য- ৭০৮ টাকা।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন