রাজ্যে NICED -তে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- NICED/PC/12/AMRES/2022-23/1156
পদের নাম- Project Data Entry Operator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের ও টাইপিং এর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা।

চাকরির খবরঃ IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

চাকরির খবরঃ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে ক্লার্ক নিয়োগ

ইন্টারভিউ স্থান- ICMR- National Institute Of Cholera & Enteric Disease (Niced II Building Within ID & BG Hospital Cumpus) P-33, C.I.T Road, Scheme- XM, Beliagata, Kolkata- 700010
ইন্টারভিউয়ের তারিখ– ৩ মার্চ, ২০২৩ ( Reporting Time- 10 AM)

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন